ইউআইইউতে শুরু হল ৮ম টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১১ এপ্রিল, ২০২৬
টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ, বৈশি^ক জলবায়ু ঝুঁকি মোকাবেলা, নিরাপদ পানি ও ডেল্টা প্লান বা বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে দুদিন ব্যাপী ৮ম টেসকই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসডি-২০২৬) আজ ১১ এপ্রিল ২০২৬ (শনিবার) সকাল ৯:০০টায় ইউআইইউ ক্যাম্পাসে শুরু হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইডিএসএস) প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে থাকে।
সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের পানি বিষয়ক প্রতিনিধি মিসেস নিল্টজে কিলেন। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন ওয়াটারএইড’র দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম এবং আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউট বাংলাদেশের কান্ট্রি ফোকাল পয়েন্ট শ্রেয়া চক্রবর্তী। সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বুয়েট’র বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের প্রফেসর ড. মাশফিকুস সালেহীন এবং স্বাগত ও পরিচিতি বক্তব্য প্রদান করেন আইসিএসডি-২০২৬ -এর আহ্বায়ক ও স্কুল অফ হিউমেনেটিজ ও সোস্যাল সাইন্সের ডিন প্রফেসর ড. হামিদুল হক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া।
আইসিএসডি’র লক্ষ্য আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে টেকসই উন্নয়নের চ্যালেঞ্জগুলি অর্জনের লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত, গবেষণা কার্যক্রমগুলিকে অবহিত করার জন্য একটি গবেষণা-ভিত্তিক জ্ঞান ভাগ করে নেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করা । এবার সম্মেলনে ০৮টি ভিন্ন থিমের অধীনে প্রায় ৫৫০ টি গবেষণা পেপারের মধ্যে থেকে ৩৬৫ টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। গবেষণাপত্র গুলো যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, ভারত, নেপাল, ফিলিপাইন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তারা এসডিজি অর্জনের জন্য কিছু অন্তর্দৃষ্টিপূর্ণ চিন্তাভাবনা এবং পদক্ষেপের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথি, তাঁর বক্তব্যে বলেন- বৈশ্বিক জলবায়ু উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এছাড়াও তিনি বলেন, এই সম্মেলন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্ক উন্নয়নের পাশাপশি এসডিজি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্মেলনের উদ্ভোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের টেকসই উন্নয়ন গবেষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, জাতীয় এবং আন্তর্জাতিক এনজিও, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।