সাউথইস্ট ইউনিভার্সিটিতে 'ফ্যাকাল্টি রিসার্চ ডে ২০২৬' অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) গত, ২৩ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে "ফ্যাকাল্টি রিসার্চ ডে ২০২৬" আয়োজন করে। একটি শক্তিশালী ও টেকসই গবেষণার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজনে ২০২৫ সালে শিক্ষকদের গবেষণায় অবদান এবং উচ্চমানের প্রকাশনাগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং বিআইডিএস  মহাপরিচালক ড. এ. কে. এনামুল হক । তাঁরা সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষকদের গবেষণায়র প্রশংসা করেন এবং গবেষণামূলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি ও সহায়তার সাধুবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। সমাপনী বক্তব্য প্রদান করেন আইআরটি পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর।

প্রাতিষ্ঠানিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের গবেষণায় দিকনির্দেশনা প্রদান এবং আন্তর্জাতিক মান অর্জনে শিক্ষকদের অব্যাহত সহায়তা প্রদানে সাউথইস্ট ইউনিভার্সিটির যে অঙ্গীকার, তা এই আয়োজনের মধ্য দিয়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

পাঠকের মন্তব্য