উদ্ধার হওয়া দেহাবশেষ বৃষ্টির, জানাল ফ্লোরিডা পুলিশ
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দ্বিতীয় দফায় উদ্ধার হওয়া দেহাবশেষ যে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির, তা নিশ্চিত করেছে পুলিশ। পরিবারের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তিতে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বলেছে, ‘আজ নাহিদা সুলতানা বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফোন করে নিশ্চিত করা হয়েছে যে, উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির।’
দূতাবাস জানায়, ‘বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে।’
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। আট দিন পর গত ২৪ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে।
জামিলের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ মে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে। সূত্র: এবিসি সিক্স নিউজ