ইউআইইউ’তে আর্থ ডে ২০২৬ উদযাপন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৫ মে, ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগ এবং ইউআইইউ ইডিএস ক্লাব’র যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘আর্থ ডে ২০২৬’ উদযাপনের আয়োজন করে। দুই দিনব্যাপী উদযাপনের সমাপনী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম’র (সিসিপি) প্রোগ্রাম হেড জনাব আবু সাদাত মনিরুজ্জামান খান এবং অভিনেত্রী ও পরিচালক কাজী নওশাবা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস’র ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং স্বাগত বক্তব্য প্রদান করেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগের প্রধান ড. শান্তনু সাহা।
পরিবেশগত বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ম দিন আয়োজনের মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, পোস্টার উপস্থাপনা, ভিডিও উপস্থাপনা এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা। ২য় দিন ছিলো বৃক্ষরোপণ অভিযান, টেকসই পণ্যের প্রচারে একটি স্টল এবং টেকসই পরিবেশ নিয়ে একটি সেমিনার। সেমিনারে জরুরি পরিবেশগত চ্যালেঞ্জ ও টেকসই কর্মপন্থার উপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানের বক্তারা বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই ভোগ, পরিবেশ সুরক্ষা এবং সম্মিলিত দায়িত্বের গুরুত্বের উপর জোর দেন। তাঁরা একটি টেকসই ভবিষ্যতের দিকে সচেতনতা বৃদ্ধি এবং অর্থবহ পরিবর্তন আনার ক্ষেত্রে তরুণ প্রজন্ম ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষের দিকে শিক্ষার্থীদের নির্বাচিত কিছু কাজ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন এবং একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।