প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৬ অগাস্ট, ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আজ রবিবার ১৬ আগস্ট ২০২৬ সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘এডমিশন ফেস্ট, ফল –২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই মাসব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’ -এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভার্সিটির প্রক্টর মো: আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানগন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এডমিশন ফেস্ট ফল ২০২৬ এর মেম্বার সেক্রেটারী ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসান।
উল্লেখ্য, ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি-তে ৭৫% ছাড় এবং টিউশন ফি-তে ১০% স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ প্রদান করা হচ্ছে। এছাড়াও উপহার হিসেবে থাকছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স।
পুরো মাস জুড়ে এডমিশন ফেস্টে শিক্ষার্থীদের জন্য উপহারের পাশা-পাশি থাকছে তথ্যভিত্তিক দিকনির্দেশনা, একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং।
উল্লেখ্য, গবেষণা ও কর্মমুখী শিক্ষায় অগ্রাধিকার, আধুনিক ও সম্পূর্ণ ডিজিটালাইজড ক্লাসরুম, উন্নত ল্যাব সুবিধা, উচ্চগতির ইন্টারনেট, পৃথক স্টুডেন্ট জোন এবং সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে গত বাইশ বছরে একটি নির্ভরযোগ্য ও সর্বজনগ্রাহ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।