কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয় ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শারাফাত চৌধুরী মাল্টি-পারপাস হলে ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয় ও প্রতিরোধ’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপাচার্য (মনোনীত) আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের সাদর আমন্ত্রণ জানান। 

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কিংবদন্তী ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। এছাড়াও উল্লেখিত বিষয়ের ওপর বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সানজাদ শেখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর (মনোনীত) অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। বক্তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন এবং তরুণ সমাজকে প্রগতি ও দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

জবাব ববি হাজ্জাজ বলেন, ১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম। ৫ আগস্টের মাত্র তিন দিন পরেই এই বিশ্ববিদ্যালয় প্রথম ক্লাস শুরু করে। আমি অবাক হয়েছি আপনাদের এই তৎপরতা দেখে। আমি নিজে দেখেছি ৪০ জন সশস্ত্র পুলিশ সদস্যরা ক্যাম্পাস দখলে নিয়েছিল। ভবন ভাঙচুর করে ছিল। এই ভগ্নদশা থেকে এত জলদি শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো বেশ চ্যালেঞ্জিং ছিল। যেটা কানাডিয়ান বিশ্ববিদ্যালয় করে দেখিয়েছে। 

প্রতিষ্ঠার মাত্র এক দশকেই বিশ্ববিদ্যালয় তার শিক্ষার মানের কারণে অনেক দূর এগিয়েছে বলে প্রশংসা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ ছাড়াও ডিপার্টমেন্ট অব শিপিং অ্যান্ড মেরিটাইন সায়েন্স চালু করে আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। 

ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কিংবদন্তী ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত শিক্ষার্থীদের উন্নয়নে  যা যা করণীয় বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড তাই করবে। এ জন্য শিক্ষার্থীদের কাছ থেকে একটি রূপরেখা আহ্বান করেছেন তিনি। 

 এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক বলেন, সমাজ পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। এ জন্য নিজের উজ্জ্বল ক্যারিয়ার গড়তে হবে। সবশেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পাঠকের মন্তব্য