উরি র্যাংকিংয়ে ৬৪ ধাপ এগিয়েছে উত্তরা ইউনিভার্সিটি
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৩ মে, ২০২৬
উত্তরা ইউনিভার্সিটি ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশনে’ (World University Rankings for Innovation - WURI) আবারও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এবারের র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ৬৪ ধাপ অগ্রগতি করে বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯৩তম স্থান দখল করেছে।
২০২৫ সালের র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ২৫৭তম। সেই তুলনায় এবার অর্জিত এই অগ্রগতি প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের শীর্ষ ২০০ উদ্ভাবনী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ২০২৪ সালে এই সূচকে উত্তরা ইউনিভার্সিটি ছিল ২৭৬তম স্থানে, যা ধারাবাহিক উন্নতিরই প্রমাণ।
এছাড়া এবারের র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ‘স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এনগেজমেন্ট (Student Support and Engagement)’ ক্যাটাগরিতে বিশ্বের মধ্যে ১ম স্থান অর্জন করেছে, যা শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনায় তাদের শক্ত অবস্থানকে তুলে ধরে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অর্জন শুধু র্যাঙ্কিং উন্নয়ন নয়, বরং একটি উদ্ভাবনী ও শিক্ষার্থী-বান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তাদের অগ্রযাত্রার স্বীকৃতি।
উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, শিক্ষার্থীকেন্দ্রিক নীতি, আন্তরিক প্রচেষ্টা এবং ধারাবাহিক উন্নয়নই এই সাফল্যের মূল ভিত্তি। তাঁর মতে, শিক্ষার্থীদের উন্নয়নকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয়টি রূপান্তরমূলক অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং সেল (Institutional Ranking Cell - IRC) জানায়, এই র্যাঙ্কিংয়ে উন্নতি প্রমাণ করে যে উত্তরা ইউনিভার্সিটি ধীরে ধীরে বৈশ্বিক মানের উদ্ভাবনী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।
এই অর্জনের ফলে উচ্চশিক্ষা অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।