ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ইউজিসির লাল তারকা, ভর্তিতে সতর্কবার্তা

মালিকানা নিয়ে আইনি জটিলতা, অনুমোদিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি এবং আইন অনুযায়ী পর্যাপ্ত জমি ও স্থায়ী ক্যাম্পাস না থাকায় রাজধানীর গাবতলীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর (ইইউবি) ওপর লাল তারকা (***) চিহ্ন বসিয়ে দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর ফলে বিশ্ববিদ্যালয়টিতে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বড় ধরনের সতর্কবার্তা দেয়া হলো।

বৃহস্পতিবার (১৪ মে) ইউজিসির পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ইউজিসি সূত্রে জানা গেছে, প্রধানত তিনটি কারণে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে এই কঠোর অবস্থান নিয়েছে কমিশন।

মালিকানা নিয়ে দ্বন্দ্ব: বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) বা মালিকানা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব এবং এ সংক্রান্ত মামলা আদালতে চলমান রয়েছে।

অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি: কমিশন কর্তৃক নির্ধারিত আসন সংখ্যার তোয়াক্কা না করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে।

স্থায়ী ক্যাম্পাস জটিলতা: বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী ১২ বছর পার হলেও নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব ক্যাম্পাস নির্মাণ করতে পারেনি প্রতিষ্ঠানটি। বর্তমানে তারা শর্ত অনুযায়ী অপ্রতুল জায়গায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

পাঠকের মন্তব্য