বিজয়ীদের হাতে ইভি বাইক, ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার
ঈদ-উল-আযহার আনন্দ আরও বাড়াচ্ছে টেকনোর ঈদ-উল-আযহা মেগা ক্যাম্পেইন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৯ মে, ২০২৬
এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো ঈদ-উল-আযহা উপলক্ষে তাদের “ঈদ-উল-আযহা মেগা গিফটস গিভঅ্যাওয়ে” ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে উৎসবের বাড়তি আনন্দ। গত ১ মে থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইনে ইতোমধ্যেই অনেক সৌভাগ্যবান ক্রেতা জিতে নিয়েছেন ইলেকট্রিক বাইক, প্রিমিয়াম ল্যাপটপ, এক্সক্লুসিভ এআইওটি ডিভাইস এবং আকর্ষণীয় ক্যাশব্যাক। ঈদ-উল-আযহা পর্যন্ত চলমান এই মেগা আয়োজনে এখনো থাকছে ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, এআইওটি ডিভাইস ও আকর্ষণীয় ক্যাশব্যাক জিতে নেওয়ার দারুণ সুযোগ।
ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত ক্যামন বা পোভা সিরিজের স্মার্টফোন ক্রেতারা ডিভাইসের আইএমইআই নম্বর ও রিটেইল কোড ব্যবহার করে সহজ এসএমএস ভেরিফিকেশনের মাধ্যমে অংশ নিতে পারবেন এই মেগা আয়োজনে। এই উৎসবমুখর ক্যাম্পেইনকে আরও প্রাণবন্ত করে তুলতে সম্প্রতি রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্টে অবস্থিত টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজন করা হয় বিশেষ মেগা গিফটস গিভঅ্যাওয়ে অনুষ্ঠান। সেখানে টেকনোর কর্মকর্তাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবমুখর ও প্রাণবন্ত এ আয়োজনে বিজয়ীরা টেকনোর সঙ্গে উদযাপন করেন নিজেদের বিশেষ ঈদ মুহূর্ত।
ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে ঢাকার বাসাবোর মোঃ জামাল উদ্দিন টেকনো ক্যামন ৫০ আলট্রা কেনার পর জিতে নিয়েছেন একটি রিভো ইলেকট্রিক বাইক। ফেসবুকে ফোনটির প্রিমিয়াম ডাস্ট-প্রুফ ও ওয়াটার-রেজিস্ট্যান্ট ফিচার দেখে তিনি ডিভাইসটি কেনার সিদ্ধান্ত নেন। মজার বিষয় হলো, কেনার সময় তিনি এই ঈদ ক্যাম্পেইনের ব্যাপারে জানতেনই না। পরে বিজয়ী হওয়ার বার্তা পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত হন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে জামাল বলেন, “একটি স্মার্টফোন কিনে জীবনের এমন চমৎকার মুহূর্ত পাবো, সেটা কখনো ভাবিনি। ইভি বাইক জেতাটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল এবং এটি আমাকে সত্যিই অনেক আনন্দ দিয়েছে।”
.jpeg)
অন্যদিকে জয়পুরহাটের নাসিম উদ্দিন টেকনোর শোরুমে গিয়ে ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারেন এবং টেকনো ক্যামন ৫০ আলট্রা কেনেন। তিনি জিতে নেন একটি প্রিমিয়াম ল্যাপটপ। নিজের অভিজ্ঞতা জানিয়ে নাসিম বলেন, “ফোনটি ব্যবহার করে আমি সত্যিই মুগ্ধ। এখন পর্যন্ত যেসব স্মার্টফোন ব্যবহার করেছি, তার মধ্যে টেকনোকে আমার সবচেয়ে ভালো মনে হয়েছে। বিশেষ করে ব্যাটারি ব্যাকআপ ও পারফরম্যান্সে আমি সত্যিই মুগ্ধ।”
জামাল ও নাসিম ছাড়াও আরও অনেক গ্রাহক পোভা কার্ভ ২ এবং ক্যামন ৫০ আলট্রা কিনে পেয়েছেন টেকনো বাডস, ব্যাকপ্যাক এবং অন্যান্য এআইওটি ডিভাইসসহ আকর্ষণীয় উপহার। ফলে স্মার্টফোন কেনার অভিজ্ঞতা পরিণত হয়েছে উৎসবের আনন্দঘন মুহূর্তে। একইসঙ্গে এই আয়োজনের মাধ্যমে স্মার্টফোনের বাইরে টেকনোর বিস্তৃত স্মার্ট ইকোসিস্টেমও তুলে ধরা হচ্ছে গ্রাহকদের সামনে।
এই ক্যাম্পেইনে রয়েছে টেকনোর জনপ্রিয় ক্যামন ও পোভা সিরিজের একাধিক ডিভাইস, যার মধ্যে আছে ক্যামন ৫০, ক্যামন ৫০ আলট্রা ফাইভজি, পোভা কার্ভ ২ ফাইভজি এবং পোভা স্লিম ফাইভজি। ফটোগ্রাফিপ্রেমীদের জন্য ক্যামন সিরিজে রয়েছে উন্নত ক্যামেরা প্রযুক্তি, যা ঈদের বিশেষ মুহূর্তগুলোকে আরও প্রাণবন্তভাবে ধারণ করতে সহায়তা করবে। অন্যদিকে পোভা সিরিজ তৈরি করা হয়েছে শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, গেমিং ও এন্টারটেইনমেন্ট অভিজ্ঞতার জন্য, যা ভ্রমণ, পারিবারিক আয়োজন ও দীর্ঘ উৎসব উদযাপনে দেবে বাড়তি সুবিধা।
ঈদ-উল-আযহা পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে এখনো রয়েছে অসংখ্য পুরস্কার জয়ের সুযোগ। তাই দেশের যেকোনো প্রান্তের গ্রাহকরা নিকটস্থ টেকনো আউটলেটে গিয়ে অংশ নিতে পারেন এই বিশেষ ঈদ আয়োজনের আনন্দে।
বিস্তারিত জানতে ভিজিট করুন টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট অথবা টেকনোর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো ফলো করুন।