প্রেসিডেন্সি ই-স্পোর্টস ম্যানিয়া সিজন-১ সফলভাবে অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন ১ ’। গতকাল বুধবার (২০ মে) দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইস্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।

এই আয়োজনটি সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

উক্ত ই-স্পোর্টস ইভেন্টটি আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইস্পোর্টস অ্যান্ড ইনোভেশন ক্লাব। সেগমেন্ট পার্টনার হিসেবে ছিলো গোট ইস্পোর্টস এবং ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে ছিল হাইটেবিল।

পুরো ইভেন্টটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাব মডারেটর মো. আনিছুর রহমান এবং ইভেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কো-মডারেটর ফারজানুল ইসলাম হিমেল।

ইভেন্টের অংশ হিসেবে অনুষ্ঠিত অভ্যন্তরীণ টুর্নামেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন জনপ্রিয় গেমে, যার মধ্যে ছিল—পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং (এমএলবিবি), অনার অব কিংস, ইফুটবল, ফিফা এফসি ও লুডো।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মেধা, সফট স্কিল, টিমওয়ার্ক এবং কৌশলগত চিন্তাভাবনা উন্নয়ন।

গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন ফলাফল

মেল সেগমেন্ট:

চ্যাম্পিয়ন: সিএমএফ ইস্পোর্টস

রানার আপ: নো ওয়ান এসডিএস

ফিমেল সেগমেন্ট:

চ্যাম্পিয়ন: দ্য আপার মুনস

রানার আপ: ৩৩২ এমএস

প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও রানার-আপ দলগুলোর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (বিওয়াইডিইএসএ)-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম, টেনসেন্ট গেমসের বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার, ইমরান হোসেন এবং ইস্পোর্টস ব্যক্তিত্ব নওমান আল রাফিদ (দান্তে)।

এ সময় আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল ইস্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সফট স্কিল এবং প্রতিভা বিকাশে সহায়তা করা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পাঠকের মন্তব্য