কানাডা প্রবাসী বাংলাদেশি শেফ মাদিহা তুরশিন ফ্যাভশেফ ২০২৬-এর মাধ্যমে বিশ্বমঞ্চে

কানাডা প্রবাসী বাংলাদেশি শেফ, কুলিনারি স্টোরিটেলার এবং খাদ্য-সংস্কৃতি বিষয়ক অ্যাডভোকেট মাদিহা তুরশিন আন্তর্জাতিক কুলিনারি প্রতিযোগিতা ফ্যাভশেফ ২০২৬- বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তার লক্ষ্য হলো আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশি রান্নার সমৃদ্ধি, বৈচিত্র্য এবং সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা। বাংলাদেশে জন্মগ্রহণকারী এবং বর্তমানে কানাডায় বসবাসরত মাদিহা তুরশিন একজন লে কর্দোঁ ব্লু গ্র্যান্ড ডিপ্লোমা ডিগ্রিধারী।

তিনি ইয়াম মোমেন্টস নামের একটি কুলিনারি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা, যেখানে খাদ্যকে সংস্কৃতি, শিল্প, ইতিহাস এবং উদ্ভাবনের মাধ্যমে অন্বেষণ করা হয়। তার কর্মজীবনে তিনি কানাডার শীর্ষস্থানীয় কুলিনারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন এবং একাধিক আন্তর্জাতিক রান্নার ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন, যেখানে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন বাংলাদেশি ঐতিহ্যবাহী খাদ্যের ওপর।

তিনি খাদ্যকে পরিচয় সংযোগের মাধ্যম হিসেবে বর্ণনা করেন এবং জানান যে তার লক্ষ্য হলো ফ্যাভশেফ ২০২৬-এর মাধ্যমে বাংলাদেশি রান্নাকে বিশ্বব্যাপী স্বীকৃতি প্রদান করা। তিনি শেফস কানাডা ন্যাশনাল কুলিনারি অ্যাসোসিয়েশন-এর একজন সক্রিয় সদস্য এবং সার্টিফায়েড প্রফেশনাল ইন ফুড সেফটি (সিপি-এফএস) পেশাদার। পাশাপাশি তিনি প্রবাসী পরিচয়কে কেন্দ্র করে খাদ্য গবেষণা, শিক্ষা, মিডিয়া এবং গ্যাস্ট্রোনমি প্রকল্পে অবদান রাখেন। গল্প বলার মাধ্যমে এবং অভিজ্ঞতামূলক কুলিনারি কার্যক্রমের মধ্য দিয়ে তিনি বিশ্বব্যাপী দর্শকদের বাংলাদেশের খাদ্যসংস্কৃতির সঙ্গে যুক্ত করে চলেছেন এবং ফ্যাভশেফ ২০২৬-এর চলমান ভোটিং পর্বে জনসমর্থনের আহ্বান জানিয়েছেন।

পাঠকের মন্তব্য