বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৭ জুন, ২০২৬
গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬ আরও কাছাকাছি নিয়ে আসছে। যেকোনো মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহারকারী দর্শকরা বায়োস্কোপ+–এ বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন।
১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলমান এই টুর্নামেন্টটি বায়োস্কোপ+ ছাড়াও মাইজিপি এবং স্কিটো অ্যাপের মাধ্যমেও দেখা যাবে। ফলে গ্রাহকরা নিরবচ্ছিন্ন স্ট্রিমিং অভিজ্ঞতার মাধ্যমে প্রতিটি মুহূর্তের সাথেই যুক্ত থাকতে পারবেন।
দর্শন অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে গ্রামীণফোন গ্রাহককেন্দ্রিক বিশেষ অফার চালু করেছে, যা গ্রামীণফোন ও স্কিটো ব্যবহারকারীদের জন্য আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। এসব অফার সাশ্রয়ী ও সুবিধাজনক, যাতে ভক্তরা কোনো গোল, উদযাপন বা নির্ধারণী মুহূর্ত মিস না করেন।
সীমিত সময়ের অফারের আওতায় গ্রাহকরা দেশের নাম্বার ১ ইন্টারনেট নেটওয়ার্কে মাত্র ৯৭ টাকায় ফিফা বিশ্বকাপ ২০২৬ উপভোগ করতে পারবেন। অফারটি পেতে গ্রাহকরা ভিজিট করতে পারেন: লিঙ্ক।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন,“ফুটবল আমাদের গ্রাহকদের কাছে শুধু একটি খেলা নয়; এটি এমন এক অনুভূতির নাম, যা পরিবার বা সমাজের গণ্ডি ছাপিয়ে মানুষের মধ্যে বন্ধন গড়ে তোলে। নির্ভরযোগ্য নেটওয়ার্ক এবং কার্যকর ও আকর্ষণীয় অভিজ্ঞতার সমন্বয়ে গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন; এ উদ্যোগটিও এরই প্রতিফলন। আমাদের লক্ষ্য একটাই - গ্রাহকরা যেন খুব সহজে, নিরবচ্ছিন্নভাবে প্রতিটি ম্যাচ দারুণভাবে উপভোগ করতে পারেন। আর তাই বায়োস্কোপ+, মাইজিপি ও স্কিটো অ্যাপের মাধ্যমে আমরা বিশ্বকাপের পুরো আমেজকে সরাসরি পৌঁছে দিচ্ছি সবার হাতের মুঠোয়।”
বায়োস্কোপ+ ডাউনলোড করতে ভিজিট করুন: Bioscope+ | Your Ultimate Entertainment Hub!