প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Salesmanship Technique” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৮ জুন, ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্রন্ট অফিস এক্সিকিউটিভদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “Salesmanship Technique for the Front Office Executives of Presidency University” শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ডিপার্টমেন্ট এর কর্মকর্তা, ফ্রন্ট অফিস, এডমিশন এন্ড আউটরিস ডিপার্টমেন্ট এর কর্মকর্তারাগন অংশগ্রহণ করেন। কর্মশালায় আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক উন্নয়ন, ভর্তি ব্যবস্থাপনা এবং শিক্ষার্থী সেবার উৎকর্ষতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। তিনি তাঁর বক্তব্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-কেন্দ্রিক সেবার গুরুত্ব তুলে ধরে দক্ষ, আন্তরিক ও পেশাদার ফ্রন্ট অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার মূল বক্তা ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. জে. আলী। তিনি আধুনিক সেলসম্যানশিপ, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM), কার্যকর যোগাযোগ কৌশল এবং শিক্ষার্থী ভর্তি ব্যবস্থাপনায় বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও করণীয় বিষয়সমূহ তুলে ধরেন।
কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন এন্ড পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর এন্ড হেড মো. জাহিদ হাসান। তিনি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষা খাতে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জনের জন্য দক্ষ যোগাযোগ, পেশাদার সেবা এবং সঠিক তথ্য প্রদানের কোনো বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষা খাতে শিক্ষার্থী সেবার গুণগত মান উন্নয়ন, ভর্তি কার্যক্রমে পেশাদারিত্ব বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ভবিষ্যতেও কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ, কর্মশালা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।