শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৭ জুলাই, ২০২৬
শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী Review of Investment Documentation-Common Mistakes বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মোট ১৮০ জন শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জ ফিজিক্যালি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমীর প্রধান এ. কে. এম. হাসান রহিম উপস্থিত ছিলেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার ড. মো: মাইন উদ্দিন উপস্থিত ছিলেন