কারকোপোলোর জিপিএস ট্র্যাকিংয়ে চট্টগ্রামে চুরি হওয়া গাড়ি পাঁচ ঘণ্টায় উদ্ধার
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৩ জুন, ২০২৬
চট্টগ্রাম থেকে চুরি হওয়া একটি ব্যক্তিগত গাড়ি কারকোপোলো জিপিএস ট্র্যাকিং প্রযুক্তির সহায়তায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কারকোপোলোর তাৎক্ষণিক অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার ফলে গাড়িটি দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে।
গত শনিবার কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেলের পরিচালন বিভাগের প্রধান (হেড অব অপারেশনস) তানভীর হাসান সকাল ১০টার দিকে জানতে পারেন, চট্টগ্রামে পার্কিংয়ে থাকা তার ব্যক্তিগত সেডান গাড়ি সেখানে নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে গাড়িতে সংযোজিত কারকোপোলো জিপিএস সেবার সহায়তা চান।
কারকোপোলো মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেই গাড়ির অবস্থান পর্যবেক্ষণের পাশাপাশি কারকোপোলো গ্রাহক সেবার সহায়তা চান। গ্রাহক সেবা দলের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ পাওয়ার পরপরই তাদের অপারেশনস টিম গাড়িটির অবস্থান পর্যবেক্ষণ শুরু করে এবং গাড়ির রিয়েল-টাইম লোকেশন পর্যবেক্ষণের মাধ্যমে সকল প্রয়োজনীয় তথ্য মালিকের সাথে শেয়ার করে। পরে ওই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের সঙ্গে সমন্বয় করে গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়।
জিপিএস ট্র্যাকিং তথ্য অনুসরণ করে গাড়িটিকে চট্টগ্রামের সাগরিকা রোডের দক্ষিণ কাট্টলীর জেলেপাড়া এলাকার রূপালী আবাসিক এলাকায় খুঁজে পাওয়া যায়। একই দিন বিকেল ৩টার দিকে গাড়িটি উদ্ধার করা হয়।
গাড়ির মালিক তানভীর হাসান বলেন, ‘গাড়িটি চুরি হয়েছে বুঝতে পারার পর সবচেয়ে বড় উদ্বেগ ছিল সেটি আদৌ ফিরে পাব কি না। কারকোপোলোর টিম দ্রুত সাড়া দিয়েছে এবং পুরো সময়জুড়ে গাড়ির অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছে। তাদের রিয়েল-টাইম ট্র্যাকিং এবং পুলিশের সহযোগিতায় কয়েক ঘণ্টার মধ্যেই গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে।’
প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতার একটি উদাহরণ হিসেবে এ ঘটনাকে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, গাড়িতে জিপিএস-ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা থাকলে চুরি বা জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং যানবাহন উদ্ধারের সম্ভাবনা বাড়ে।
কারকোপোলো বর্তমানে প্রযুক্তি ভিত্তিক রিয়েল-টাইম ট্র্যাকিং, যানবাহন বাবস্থাপনা ও জরুরি সহায়তাসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে।