ইসিএস কম্পিউটার সিটিতে বিশ্বকাপের উন্মাদনা, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

পুরো বিশ্বে চলছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা, এই উন্মাদনাকে আরও রাঙিয়ে তুলতে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার) ক্রেতাদের জন্য এক বিশেষ আয়োজন করেছে। ‌'প্রযুক্তির সাথে বিশ্বকাপের উন্মাদনা' স্লোগানে ইসিএস কম্পিউটার সিটি ক্রেতাদের এবার প্রযুক্তি পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে।    

বৃহস্পতিবার (২ জুলাই) এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার) এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াহিদুল হাসান দিপু, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম হাজারী এবং যুগ্ম সদস্য সচিব মোঃ এহতেশামুল হক।

অনুষ্ঠানে আয়োকরা জানান, ইসিএস কম্পিউটার সিটি থেকে প্রযুক্তি পণ্য কিনে প্রতি এক হাজার টাকা মূল্যের পণ্য ক্রয়ের বিপরীতে একটি করে কুপন দেওয়া হবে। এসব কুপনের থেকে লটারির মাধ্যমে মোট ১১ জন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচিত হবেন। বিজয়ীদের জন্য কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এতে বিমান টিকিট, থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করবে আয়োজকরা। এ অফার চলবে ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত। একই দিন রাত ৮টায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম হাজারী বলেন, বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে প্রযুক্তিপ্রেমীদের সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তিপণ্যের মার্কেট হিসেবে ইসিএস কম্পিউটার সিটি সব সময় ক্রেতাদের জন্য ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করে। বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আমাদের এই উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয়, বরং প্রযুক্তি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও ক্রীড়াপ্রেমীদের একসঙ্গে সম্পৃক্ত করার একটি প্রচেষ্টা। 

তিনি আরও বলেন, এই আয়োজন বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং প্রযুক্তিপণ্যের ক্রেতারাও বিশেষ সুবিধা উপভোগ করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসিএস কম্পিউটার সিটির সদস্য মোঃ মোশাররফ হোসেন,  মোঃ আবু তুহিন চৌধুরী, মোঃ শেখ মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ), এবং মোহাম্মদ নোমান শিকদার। পাশাপাশি উপস্থিত ছিলেন, ইসিএস কম্পিউটার সিটির ব্যবসায়ী, দোকান মালিক এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

পাঠকের মন্তব্য