ঢাকায় নওগাঁ টেকনিক্যাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন এইচই টেকনোলজি

‘নওগাঁ টেকনিক্যাল মেম্বার’ সংগঠনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টেকনিক্যাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
গতকাল শুক্রবার (৩ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আদিয়াত ওয়ারিয়র্সকে ৫-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এইচই টেকনোলজি।

এটি ছিল নওগাঁ টেকনিক্যাল মেম্বার সংগঠনের আয়োজনে টুর্নামেন্টটির তৃতীয় আসর। এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো হার্ডি টেক, এইচই টেকনোলজি,মাল্টি ইলেক্ট্রনিক্স, হার্ডি কেয়ার অ্যান্ড হার্ডি বেস্ট টেক, লং লিঙ্ক অ্যান্ড ট্যালেন্ট সার্ভিস টেকনওলজিস এবংআদিয়াত টেকনোলজিস।

প্রথমে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ। যেখানে দর্শকরা উপভোগ করেন দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লড়াই।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন হার্ডি টেক-এর স্বত্বাধিকারী আব্দুল মজিদ, এইচই টেকনোলজিসের স্বত্বাধিকারী খাদেমুল বারীসহ অন্যরা। এ সময় স্থানীয় প্রযুক্তি খাতের পেশাজীবী, অংশগ্রহণকারী দল এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আয়োজকরা বলেন, ’এই আয়োজনের মূল লক্ষ্য প্রযুক্তি খাতের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করা। অংশগ্রহণকারীদের উৎসাহ ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

চ্যাম্পিয়ন এইচই টেকনোলজি দলের অধিনায়ক মিজানুর রহমান সজীব বলেন, “এই শিরোপা পুরো দলের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও পারস্পরিক বোঝাপড়ার ফল। প্রতিটি ম্যাচে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এমন সুন্দর একটি আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ।”
রানারআপ আদিয়াত ওয়ারিয়র্সের অধিনায়ক বায়েজিদ রাজু বলেন, ’ফাইনালে হারলেও আমরা টুর্নামেন্টজুড়ে দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। প্রতিযোগিতার মান ছিল অত্যন্ত ভালো। আগামী আসরে আরও ভালো প্রস্তুতি নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ফিরব।’

টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের মধ্যে খেলোয়াড়সুলভ মনোভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই টুর্নামেন্ট নওগাঁর প্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আরও শক্তিশালী সম্প্রীতি ও সহযোগিতার সেতুবন্ধন তৈরি করবে।

আয়োজনটির পৃষ্ঠপোষকতা করেছে প্রযুক্তি ব্র্যান্ড হো হেসিং এবং হার্ডি টেক।

পাঠকের মন্তব্য