এয়ার অ্যাস্ট্রার অনলাইন টিকিটিংয়ে ইবিএলের পেমেন্ট গেটওয়ে সেবা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৯ জুলাই, ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এয়ার অ্যাস্ট্রার ডিজিটাল টিকিটিং প্ল্যাটফর্মের এক্সক্লুসিভ অনলাইন পেমেন্ট গেটওয়ে পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই অংশীদারিত্বের ফলে এয়ার অ্যাস্ট্রার অনলাইন টিকিট বিক্রয়ের ক্ষেত্রে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট সেবা নিশ্চিত হবে। একই সঙ্গে যাত্রীদের জন্য অনলাইন টিকিট বুকিং ও অর্থ পরিশোধের প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত। এর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় ইবিএলের নেতৃত্ব আরও সুসংহত হবে এবং গ্রাহকরা আরও স্বাচ্ছন্দ্যে অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার, হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরী এবং হেড অব ডিজিটাল পেমেন্টস ফয়সাল এম. ফাতেহ উল ইসলাম। এয়ার অ্যাস্ট্রার পক্ষে উপস্থিত ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা মো. শফিউল আসগর, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মেসবাহ উল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।