ডিজিটাল সক্ষমতা জোরদারে আলেফের সঙ্গে ইবিএল এর কৌশলগত অংশীদারিত্ব
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৪ জুলাই, ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বাংলাদেশে গুগল ও টিকটকসহ শীর্ষস্থানীয় বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর অনুমোদিত বাণিজ্যিক অংশীদার আলেফ গ্রুপের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক অভিজ্ঞতা, উদ্ভাবনী প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের চর্চা কাজে লাগিয়ে ইবিএল তার ডিজিটাল বিজ্ঞাপন সক্ষমতা আরও শক্তিশালী করবে।
১৩ জুলাই ২০২৬ ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং আলেফ গ্রুপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর মো. এহসানুল হক।
এই অংশীদারিত্বের মাধ্যমে ইবিএল আলেফের বৈশ্বিক ডিজিটাল ইকোসিস্টেম ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে অনলাইন উপস্থিতি আরও বিস্তৃত করতে, ডিজিটাল ক্যাম্পেইনের কার্যকারিতা বৃদ্ধিতে এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের সঙ্গে অধিকতর কার্যকর যোগাযোগ স্থাপনে সক্ষম হবে।
ইবিএল ব্র্যান্ড, মার্কেটিং ও কমিউনিকেশনস বিভাগ প্রধান জিয়াউল করিম; ডিজিটাল মার্কেটিং প্রধান সৈয়দ আহসানুর করিম অন্তর; সহযোগী ব্যবস্থাপক মো. আকিব আহসান এবং আলেফ গ্রুপের পার্টনার ডিরেক্টর (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) আহসানুর রহমান; সিনিয়র ক্লায়েন্ট সলিউশন ম্যানেজার সৈয়দ মাহমুদ শাফায়াত রেজাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।