ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশনসহ তিনটি নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা আনলো শাওমি
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৫ জুলাই, ২০২৬
গ্লোবাল প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের এআইওটি (AIoT) পোর্টফোলিও সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা বাজারে এনেছে। নতুন লাইনআপে রয়েছে শাওমি স্মার্ট ক্যামেরা C201, শাওমি স্মার্ট ক্যামেরা C301 এবং শাওমি আউটডোর ক্যামেরা CW100 Dual। উন্নত ইমেজিং প্রযুক্তি, এআই-ভিত্তিক শনাক্তকরণ, ফিজিক্যাল প্রাইভেসি ফিচার এবং ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন সমৃদ্ধ ক্যামেরাগুলো এখন দেশের সব শাওমি অথরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে।
নতুন ক্যামেরাগুলোতে ব্যবহার করা হয়েছে এআই-চালিত হিউম্যান ও পেট ডিটেকশন, স্মার্ট নাইট ভিশন এবং নিরাপদ ডেটা সুরক্ষার জন্য ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রযুক্তি। পাশাপাশি ফিজিক্যাল লেন্স শিল্ডিং ও বিল্ট-ইন সিকিউরিটি চিপসেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ভিডিও ফুটেজের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।
শাওমি স্মার্ট ক্যামেরা C201-এ রয়েছে ১০৮০পি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং, ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউ, উন্নত ইনফ্রারেড নাইট ভিশন এবং লোকাল এআই-ভিত্তিক হিউম্যান ও পেট ডিটেকশন। এছাড়া প্রয়োজন অনুযায়ী ক্যামেরার লেন্স সম্পূর্ণ বন্ধ রাখার জন্য এতে রয়েছে ফিজিক্যাল লেন্স শিল্ড।
অন্যদিকে, শাওমি স্মার্ট ক্যামেরা C301 উন্নত মানের ২কে (৩ মেগাপিক্সেল) রেজ্যুলুশনে ভিডিও ধারণ করতে সক্ষম। এতে রয়েছে ৩৬০ ডিগ্রি হরিজন্টাল ও ১০৭ ডিগ্রি ভার্টিকাল কাভারেজ, ইন্টেলিজেন্ট এআই হিউম্যান ডিটেকশন, ডুয়েল-গিম্বল রোটেশন, ফিজিক্যাল প্রাইভেসি মোড, এনক্রিপ্টেড কমিউনিকেশন এবং সিকিউর ক্লাউড আর্কিটেকচার। বাসাবাড়ির পাশাপাশি অফিস, ক্লিনিক ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটি উপযোগী।
লাইনআপের আউটডোর মডেল শাওমি আউটডোর ক্যামেরা CW100 Dual-এ রয়েছে ডুয়েল-লেন্স ডিজাইন, ৩ মেগাপিক্সেল ইমেজিং, স্মার্ট ফুল-কালার নাইট ভিশন এবং ওয়াইড ডায়নামিক রেঞ্জ প্রযুক্তি। এছাড়া এআই-চালিত হিউম্যান ও ভেহিকল ডিটেকশন, ভার্চুয়াল ফেন্স অ্যালার্ট, অ্যাকটিভ অডিও-ভিজ্যুয়াল অ্যালার্ম এবং আইপি৬৬ রেটেড ওয়েদার-রেজিস্ট্যান্ট ডিজাইন ডিভাইসটিকে সব ধরনের আবহাওয়ায় কার্যকর নজরদারির উপযোগী করেছে।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন,
“বাংলাদেশে স্মার্ট লাইফস্টাইলের প্রসারের সঙ্গে উন্নত হোম সিকিউরিটির চাহিদাও বাড়ছে। বর্তমানে নিরাপত্তা শুধু নির্দিষ্ট স্থান পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। নতুন স্মার্ট ক্যামেরাগুলোর মাধ্যমে আমরা এনক্রিপ্টেড ডেটা ট্রান্সমিশন ও প্রাইভেসি-ফার্স্ট ডিজাইন আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে দিচ্ছি। পরিবার, ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও ক্লিনিকসহ যেসব ব্যবহারকারী সংবেদনশীল ফুটেজ নিরাপদ রাখতে চান, তাদের জন্য এটি নির্ভরযোগ্য সমাধান হবে।”
শাওমির নতুন ক্যামেরাগুলোতে বিল্ট-ইন MJA1 সিকিউরিটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যা উন্নত এনক্রিপশন ও হ্যাকিং প্রতিরোধে সহায়তা করে। ব্যবহারকারীরা Xiaomi Home অ্যাপের মাধ্যমে দূর থেকেই ক্যামেরা নিয়ন্ত্রণ, লাইভ মনিটরিং, নিরাপদ টু-ওয়ে ভয়েস কমিউনিকেশন এবং কাস্টমাইজড প্রাইভেসি সেটিংস ব্যবহার করতে পারবেন।
নতুন তিনটি ক্যামেরা বর্তমানে দেশের সব শাওমি অথরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। শাওমি স্মার্ট ক্যামেরা C201-এর মূল্য ৩,০৯৯ টাকা, শাওমি স্মার্ট ক্যামেরা C301-এর মূল্য ৪,৮৯৯ টাকা এবং শাওমি আউটডোর ক্যামেরা CW100 Dual-এর মূল্য ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।