হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৬ জুলাই, ২০২৬
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি। অভিনয় আর গ্ল্যামারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন আর সোজাসাপ্টা মন্তব্যের জন্য সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন এই নায়িকা।
প্রেম, বিয়ে আর বিচ্ছেদ নিয়ে তার জীবনে বিতর্কের শেষ নেই। তবে এবার পরীমণি নতুন করে আলোচনায় এসেছেন তার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনাকে কেন্দ্র করে।
চলতি টুর্নামেন্টে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। আর তার দেওয়া দুটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে এখন নেটপাড়ায় হাসির রোল।
আর্জেন্টিনার কট্টর সমর্থক পরীমণি খেলা দেখার উত্তেজনা সামলাতে না পেরে ফেসবুকের দেয়ালে এক বিস্ফোরক ঘোষণা দিয়ে বসেন। তিনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’
ব্যস! এই স্ট্যাটাস দেখা মাত্রই অনুসারীদের মন্তব্যের বন্যা বয়ে যায়। এর আগে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন তিনি। পরীমণি কি তবে সত্যিই দ্বিতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন? এমনটাই কৌতুহল ভক্তদের।
স্ট্যাটাস দিয়ে কমেন্ট বক্স বন্ধ রাখলেও ভক্তরা তার পোস্ট শেয়ার করে করছেন নানা মন্তব্য। মারুফ নামে এক ভক্ত লিখেছেন, ‘ওকে! বিয়ে খাওয়ার জন্য হইলেও কাপ জিততে হবে!’ সেলিম নামে আরও এক ভক্ত লিখেছেন, ‘সিভি জমা দিতে মন চাচ্ছে, কী করব গায়েজ?’
আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর এবং প্রতিপক্ষ নির্ধারণের ম্যাচে যখন মাঠের লড়াই চলছিল, তখন পরীমণির নজর ছিল অন্য দলের ওপর। বিশেষ করে ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেনের দিকে। কেন-এর দল জিতলে বা ভালো খেললে হয়তো পরীমণির এই বিয়ে করার পণ ভেস্তে যেতে পারত!
কিন্তু হ্যারি কেন যখন দলকে জেতাতে ব্যর্থ হলেন, তখনই পরীমণি হতাশায় ভেঙে পড়ার ভান করে আরেকটি মজার স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘হ্যারি কেন পারলে না তুমি আমার বিয়ে টা ঠেকাতে!’ সাথে ছিল তিনটি কান্নার ইমোজি।
নায়িকার এমন কান্নার ইমোজি আর হ্যারি কেনকে টেনে আনা স্ট্যাটাস দেখে নেটিজেনরা বিনোদনের চরম খোরাক পাচ্ছেন। অনেকেই মন্তব্য করছেন, ‘হ্যারি কেন গোল করতে পারুক আর না পারুক, পরীমণির বিয়ের রাস্তাটা কিন্তু পরিষ্কার করে দিয়ে গেলেন!’
পরীমণির ক্যারিয়ারের উত্থান যেমন নানামুখী আলোচনা-সমালোচনায় ভরা, তেমনি তার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়েও কৌতূহলের শেষ নেই। তবে পরীমণি যে এসব ট্রল বা সমালোচনাকে একদমই গায়ে মাখেন না, তা আরও একবার প্রমাণ করলেন এই বিনোদনমূলক স্ট্যাটাসগুলোর মাধ্যমে।
এখন দেখার বিষয়, আর্জেন্টিনা আসলেই শেষ পর্যন্ত কাপ নিজের ঘরে তুলতে পারে কি না, আর কাপ জিতলে আমাদের ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা তার দেওয়া ‘বিয়ের প্রতিশ্রুতি’ রক্ষা করেন কি না!
বিনোদন দুনিয়া এখন সেই অপেক্ষাতেই দিন গুনছে।