সেবা ও সহযোগিতা বাড়াতে সিটিজেনস ব্যাংক-ডেসকোর সমঝোতা চুক্তি
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৮ জুলাই, ২০২৬
সম্প্রতি ঢাকার নিকুঞ্জ-২-এ অবস্থিত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি. (ডেসকো)-এর প্রধান কার্যালয়ে সিটিজেনস ব্যাংক পিএলসি. এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি. (ডেসকো)- এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সিটিজেনস ব্যাংক পিএলসি.- এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পিএলসি. (ডেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অব.)- এর উপস্থিতিতে সিটিজেনস ব্যাংক পিএলসি.- এর উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং ডেসকো-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কোম্পানি সচিব) প্রকৌশলী এস. এম শাহ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় সিটিজেনস ব্যাংক পিএলসি.- এর উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল লতিফ, ডেসকো-এর নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) এ জেড এম শারজিল হাসান, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. মমিনুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. মানহাজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় সিটিজেনস ব্যাংক পিএলসি. দেশের সকল শাখা, উপশাখা এবং ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে ডেসকো (DESCO)-এর বিদ্যুৎ বিল সংগ্রহ করবে। এর ফলে গ্রাহকরা সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন উপায়ে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন।