আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

"একটি উন্নত, নিরাপদ, শিক্ষিত,মানবিক ও মাদকমুক্ত আটলা গড়ার প্রতিশ্রুতি"—এই অঙ্গীকারকে সামনে রেখে আটলা গ্রামের সচেতন যুবসমাজের উদ্যোগে এক সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রামের সর্বস্তরের মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আব্দুল মুমিন এবং সঞ্চালনা করেন মোঃ মুনির হোসেন ভূঁইয়া।

স্বাগত বক্তব্যে রাখেন আটলা তরুণদের মধ্যে জাবেদ ভৃইয়া, হাফেজ আজিম আল হাসান এবং শাহরিয়ার আলম রানা প্রমুখ।  

জনসভায় আরো বক্তব্য রাখেন জনাব আব্দুল ওহীদ ভূঁইয়া, জনাব মান্নু ডাক্তার, জনাব আব্দুস সালাম মাস্টার, জনাব আনু মেম্বার, জনাব আলমগীর ভূঁইয়া, জনাব তোফায়েল ভূঁইয়া, জনাব রফিকুল ইসলাম রঙ্গু।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন "আটলা তরুন প্রজন্ম একতা কল্যাণ পরিষদ,জাবেদ ভৃইয়া,আজীম আল হাছান নোমান মোল্লা,শিব্বির আহমেদ, ইয়াসিন সরকার মাহমুদুল হাসান তামিম সহ আরো অনেকে।

জনসেবার অংশ হিসাবে আটলা তরুণ প্রজন্ম একতা কল্যাণ পরিষদ সংঘটনের পক্ষ থেকে এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি উবাইদুল হককে ৫০ হাজার টাকা সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একটি উন্নত, নিরাপদ, শিক্ষিত ও মানবিক আটলা গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মন্তব্য