বাজারে এলো NFC সাপোর্টেড হেলি ৪৭
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৬ অগাস্ট, ২০২৬
বাংলাদেশের মোবাইল ফোন বাজারে হেলিও এখন একটি জনপ্রিয় নাম। গত কয়েক বছর ধরে হেলিও স্মার্টফোন ব্র্যান্ডটি কোটি মানুষের মন জায়গা করে নিয়েছে এর ডিজাইন, পারফরম্যান্স এবং ডিউরাবিলিটি এর মাধ্যমে। এরই ধারাবাহিকতায় এবার হেলিও লঞ্চ করলো হেলিও ৪৭ নামে নতুন একটি স্মার্টফোন।
হেলিও ৪৭ সম্পর্কে এর হেড অফ সেলস জনাব মোহাম্মদ আবু সায়েম জানান “গত কয়েক বছর ধরে হেলিও ব্র্যান্ডটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে যা আসলেই অভাবনীয়। বাংলাদেশের বাজারে হেলিও সবসময় বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করেই হ্যান্ডসেট লঞ্চ করে। হেলিও ৪৭ ঠিক সেরকম একটি ফোন যা মানুষের দৈনন্দিন কাজ গুলো আরো সহজ করে তুলবে এবং এর সাথে এই স্মার্টফোনের পারফরম্যান্স নিয়েও কোন ধরেনের চিন্তা করতে হবে না।”
হেলিও ৪৭ এ আছে এ্যান্ড্রোয়েড ১৬ অপারেটিং সিস্টেম যার কারনে ব্যবহারকারিরা পাবেন গুগলের অত্যাধুনিক সব ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। এছাড়াও এ্যান্ড্রোয়েড ১৬ এ গ্রাহকরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, এ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।
এই স্মার্টফোনটিতে আছে ৬.৬৭ ইঞ্চির HD+ (720×1600) পাঞ্চ-হোল ১২০Hz IPS ডিসপ্লে, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজ গুলো খুব ভালো ভাবেই সামাল দিতে পারবে কোন ধরনের ডিসপ্লে ল্যাগিং ছাড়া। এছাড়াও বড় ডিসপ্লে হওয়ার সুবাদে ভিয়্যুয়িং এংগেল ছাড়াও অনলাইনে ক্লাস করা, মাল্টিমিডিয়া কনজাম্পশন এবং গেম খেলার সময় পাওয়া যাবে ইমসারসিভ এক্সপেরিয়েন্স।
১২০হার্জ হাই রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং হবে আরও সাবলীল এবং ভিজ্যুয়াল পারফরম্যান্স থাকবে ল্যাগ-ফ্রি। অন্যদিকে, পাঞ্চ-হোল ডিজাইন স্ক্রিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে যা ফোনটিকে আরো আধুনিক একটি লুক দিচ্ছে। এছাড়াও ম্যাট ফিনিশ ডিজাইন হওয়ার কারনে ফোনটি হাতে নিয়েও একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়।
চিপসেট হিসেবে এই স্মার্টফোনটিতে আছে মিডিয়াটেক এর ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১ এবং প্রসেসরে আছে ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দিবে মাল্টিটাস্কিং, স্মুথ এ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। তাছাড়াও মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্স এনশিওর করার জন্য এই ফোনে আছে ৬ জিবি র্যাম। এছাড়াও মেমোরী ফিউশনের মাধ্যমেও র্যাম বাড়ানো যাবে ৬জিবি পর্যন্ত। ১২৮ জিবি রম দিবে অনেক বেশী এ্যাপ এবং ছবি বা ভিডিও স্টোর করার ব্যবস্থা।
ফটো প্রেমীদের জন্য, হেলিও ৪৭ নিয়ে এসেছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটাপ যার এ্যাপারচার f/1.৪। ডিএসএলআর মানের ছবি তোলা যাবে হেলিও ৪৭ এর এই ক্যামেরা দিয়ে। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি এবং ভিডিও কলও হবে অত্যন্ত মসৃণ।
৬০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে, যা সারাদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যাই করুক না কেন, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম। এ ছাড়া দ্রুত চার্জ করার জন্য হ্যান্ডসেট টির সাথে থাকছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত চার্জার যার মাধ্যমে দ্রুতই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।
বৃষ্টি বা ধুলো বালি থেকে রক্ষা পেতে এই স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪ এর রেটিং।
হেলিও ৪৭ ফোনটিতে রয়েছে 4G/3G/2G, Wi-Fi, GPS এবং OTG ব্যবহার করার সুবিধা। নিরাপত্তার কথা আসলে এই ফোনটিতে আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যা দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এছাড়াও NFC, জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর আছে এই হ্যান্ডসেটটিতে।
তাছাড়াও হেলিও ৪৭ এর সাথে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি।
অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সাথে তিনটি চমৎকার কালার অপশন – এ্যামারেল্ড গ্রীন, নেভি ব্লু এবং কার্বন ব্ল্যাক কালার এর হেলিও ৪৭ এর দাম রাখা হয়েছে মাত্র ১৭ হাজার ৯৯৯ টাকা।