গ্রাহকদের সুবিধা দিতে একসঙ্গে মোশন ভিউ ও গ্রামীণফোন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৮ অগাস্ট, ২০২৬
গ্রাহকদের আরও দারুণ সব সুবিধা দিতে একসাথে যুক্ত হয়েছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং জনপ্রিয় গ্যাজেট রিটেইল চেইন ও ডিস্ট্রিবিউটর মোশন ভিউ লিমিটেড।
সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে গ্রামীণফোনের স্টার গ্রাহকরা (সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম ও সিগনেচার) এবং জিপি কর্মীরা মোশন ভিউ থেকে যেকোনো গ্যাজেট বা পণ্য কিনলেই পাবেন ১৫% ছাড়।
এই সুবিধা নিতে গ্রাহককে শুধু মোবাইল থেকে MOTION<>Total bill amount লিখে 29000 নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। তবে শুধু ছাড়ই নয়, গ্রাহকদের জন্য আরও কিছু চমক থাকছে এই চুক্তিতে।
বাজারে নতুন কোনো প্রিমিয়াম স্মার্টওয়াচ বা অডিও ডিভাইস এলে জিপির সিগনেচার ও প্ল্যাটিনাম গ্রাহকরা সবার আগে সেগুলো প্রি-অর্ডার করার সুযোগ পাবেন।
এছাড়া মোশন ভিউ থেকে নির্দিষ্ট মডেলের স্মার্টওয়াচ বা ইয়ারবাড (TWS) কিনলে জিপির পক্ষ থেকে বিনামূল্যে স্পেশাল ডেটা প্যাক পাবেন গ্রাহকরা। পাশাপাশি ঈদ বা ভ্যালেন্টাইনস ডের মতো বড় উৎসবগুলোতে গ্রামীণফোনের বিভিন্ন ক্যাম্পেইনে 'টেকনোলজি পার্টনার' হিসেবে কাজ করবে মোশন ভিউ।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন গ্রামীণফোনের হেড অফ পার্টনারশিপস মুনিয়া গনি এবং মোশন ভিউ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. ইমরুল হাসান। এই উদ্যোগ নিয়ে মোশন ভিউয়ের ম্যানেজিং ডিরেক্টর মো. ইমরুল হাসান বলেন, "গ্রাহকদের সেরা গ্যাজেটের অভিজ্ঞতা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
দেশের সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক গ্রামীণফোনের সাথে যুক্ত হওয়ার ফলে জিপি স্টার গ্রাহকরা এখন আমাদের রিটেইল আউটলেট এবং ওয়েবসাইট (motionview.com.bd) থেকে আরও সহজেই কেনাকাটা করতে পারবেন। ডেটা ও ডিভাইসের এই স্পেশাল অফারগুলো গ্রাহকদের স্মার্ট লাইফস্টাইলকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।