নরসিংদীর মনোহরদী উপজেলা ভূমি অফিসে দুর্নীতির সিন্ডিকেট
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ৫ সেপ্টেম্বর, ২০২৬
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সরকারি কমিশনার ভূমি অফিসে নামজারি, জমাভাগ এবং মিস কেস বা বিবিধ মামলার শুনানিতে সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হয় এবং অতিরিক্ত টাকা বা ঘুষ দিতে বাধ্য করা হয়। অফিসের পিয়ন হাবিব, কানুন গো হাবিবুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা নাজির আরিফুল ইসলাম, সাবেক সার্ভেয়ার আফজাল হোসেম সবুজ এবং সরকারি কমিশনার ভূমি বা এসি ল্যান্ড মোঃ সজিব মিয়ার সমন্বয়ে গঠিত সিন্ডিকেট অবৈধ দখলদারদের পক্ষে বা মিস কেস ঝুলিয়ে রেখে মোট অংকের অর্থ হাতিয়ে নেয়। সক্রিয় এ সিন্ডিকেটের কারণে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন সেবা নিতে আশা সাধারণ মানুষ।
স্থানীয় সচেতন মহল এই দুর্নীতি ও অনিয়ম বন্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
অভিযোগ রয়েছে, হাবিব নামে একজন দৈনিক হাজিরাভিত্তিক কর্মী ভূমি অফিসে ফাইলের কাজের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছেন। প্রতিটি ফাইলের জন্য ন্যূনতম ৩ হাজার টাকা ‘এলএ ফি’ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগকারীদের দাবি, ওই ব্যক্তির মাধ্যমে না গেলে অনেক ফাইল সহকারী কমিশনার (ভূমি)-এর টেবিল পর্যন্ত পৌঁছায় না। এতে সাধারণ সেবাপ্রত্যাশীরা হয়রানির পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।