জাতীয় সংবাদ

সংস্কার হতে হবে নির্বাচিত পার্লামেন্টে: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়। এই সরকার সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারবে বলেও সন্দেহ আছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও দেশে-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই দেশের বর্তমান অচলাবস্থা ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারে। তিনি বলেন, অনেক আগেই আমরা সংবিধান Read more...

এবি পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাত জন ভাইস চেয়ারম্যান, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদ ও দায়িত্ব নির্ধারণ করে সর্বমোট ১০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।  শনিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ১৯ জানুয়ারি দলের নির্বাচিত Read more...

বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে কোন গোপনীয়তা নেই : বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোন গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে বিজিবি’র ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি’র ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, Read more...

শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া শুরু ফেব্রুয়ারিতে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে আগামী ফেব্রুয়ারির শুরুতেই আর্থিক সহায়তা দেয়ার কাজ শুরু হবে। শনিবার (২৫ জানুয়ারি) রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ কথা জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এসময় Read more...

'বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়াতে সরকারের ওপর চাপ রয়েছে'

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দিতে পারবে সরকার? বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর খুব চাপ রয়েছে। কত দিন দাম না বাড়িয়ে থাকতে পারব বলতে পারছি না।’ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির Read more...

সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ডে চার দিনের সফর শেষে আজ (শনিবার) দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে Read more...

ফ্যাসিবাদীদের পলায়নে সহায়তাকারীরা বিমানবন্দরে এখনো বহাল তবিয়তে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যাযজ্ঞের পর হজরত শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে দেশ ছেড়েছেন ফ্যাসিবাদের দোসর ও গণহত্যায় হুকুমদাতাদের অনেকে। কারো চোখে ধুলো দিয়ে নয়, বরং বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কতিপয় ব্যক্তির সহায়তা নিয়েই তারা দেশ ত্যাগ করেছেন। এখনো ফ্যাসিবাদের যেসব দোসর দেশের মধ্যে গা ঢাকা দিয়ে আছেন তারাও একইভাবে পালিয়ে Read more...

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসাধীন ছিলেন বিএনপি নেত্রী। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় খালেদা জিয়াকে তারেক রহমান Read more...

জামালপুরে গ্যাস অনুসন্ধানে কূপ খনন শুরু

জামালপুরের মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে কূপ খনন কাজ শুরু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার তারতাপাড়া গ্রামে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম কার্যক্রমটির উদ্বোধন করেন। এ সময় জ্বালানি ও খনিজসম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, গ্যাসের সংকট কমাতে আগামী দুই বছরে সারা দেশে ১০০টি নতুন গ্যাস Read more...

শনিবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের দুই জেলা সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এটি অব্যাহত থাকতে পারে। আগামীকাল শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো Read more...

কমলো এলপিজির দাম

মূল্য সংযোজন করের সমন্বয়ের কারণে দেশে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম কমেছে। বুধবার (২২ জানুয়ারি) এক আদেশে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তনের ফলে অটোগ্যাসের Read more...

বিরল সীমান্তে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্তে আল আমিন নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তের শূন্য রেখার ৩২৩নং পিলারের পাশে থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আলামিন দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বিরল এনায়েতপুর Read more...