রাজনীতি সংবাদ

জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের

জামায়াতে ইসলামী প্রস্তাব করেছে- জাতীয় নির্বাচনে প্রার্থী হতে হলে জুলাই জাতীয় সনদ মেনে চলা এবং বাস্তবায়নের শপথ করতে হবে। হলফনামা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হবে। নির্বাচনে জুলাই সনদবিরোধী প্রচার চালালে প্রার্থিতা বাতিল এবং রাষ্ট্রদ্রোহ মামলা হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ দলটির এই প্রস্তাবের কথা নিশ্চিত Read more...

গণভোটে পিআর না হলে মেনে নেবে জামায়াত

গণভোটে পিআর পদ্ধতির নির্বাচন না হলে জামায়াতে ইসলামী মেনে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেছেন। ফোরাম ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আয়োজিত এই অনুষ্ঠান থেকে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে Read more...

রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের প্রত্যাশা সালাহউদ্দিনের

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের এক সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে দুই-একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছে, এটি তাদের কৌশল হতে পারে। মঙ্গলবার (২৬ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন Read more...

হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না: সারজিস

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না। রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার Read more...

রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে ‘দখলের’ : মির্জা ফখরুল

রাষ্ট্রের সিস্টেমটাই দখলের হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখানে উপজেলা চেয়ারম্যানের কাজ নিয়ে নিয়েছেন সংসদ সদস্য; যেটা তার কাজ নয়। আইন প্রণয়নের বদলে রাস্তা উন্নয়ন, ভবন উন্নয়ন, এমনকি গাড়ি কেনা হবে কি না, সেটা নিয়েও কথা বলেছেন তারা। রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের। শনিবার (২৩ আগস্ট) জাতীয় Read more...

ভিপিসহ চার পদে নারী নেই, প্রার্থীদের ২৫% ছাত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদে মোট ৭৪০টি মনোয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিভিন্ন পদে ছাত্র ৫৫৫; ছাত্রী ১৮৫। মোট প্রার্থীর ২৫ শতাংশ নারী। ভিপিসহ চার পদে কোনো ছাত্রী প্রার্থী হননি। অথচ এ নির্বাচনে ভোটারদের প্রায় অর্ধেকই ছাত্রী। মনোনয়নপত্রের তথ্য বিশ্লেষণে এমন চিত্র পাওয়া গেছে। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র Read more...

চীন যাচ্ছে নাহিদসহ এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল

মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীনে সফর করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরে তিনি ৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) এনসিপির আট সদস্যের এই প্রতিনিধি দল চীন যাবেন। চার দিনের সফর শেষে ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে। সফর উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির Read more...

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

রাজধানীর রমনা মডেল থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম খান এ তথ্য জানান। অব্যাহতি প্রাপ্ত উল্লেখযোগ্যরা Read more...

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা দুপুর ১২টায়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ বুধবার প্যানেল ঘোষণা করবে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ এই প্যানেল ঘোষণা করা হবে। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের Read more...

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা, সাদিক ভিপি ফরহাদ জিএস প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।   সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন Read more...

নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে ইসি, তবে আইনশৃঙ্খলা দুর্বল: বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনী আসনের সীমানা নির্ধারণসহ বিভিন্ন বিষয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেছে দলটি। রোববার (১৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক Read more...

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপলটনে দলের কেন্দ্রী কার্যারয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, ‘এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। Read more...