খেলা সংবাদ

বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন

হিমালয়ের পাদদেশে আবারও উড়লো বাংলাদেশের পতাকা। আরও একবার সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরলো বাংলাদেশের মেয়েরা। অক্ষুন্ন রাখলো শিরোপা। আবারও সেই নেপালকে হারিয়ে। আজ বুধবার (৩০ অক্টোবর) রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। Read more...

ব্যালন ডি’অর না পাওয়ায় হতাশ ভিনি, যা বললেন

এবার ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণার সময় একটু বিস্মিত হওয়ারই কথা ফুটবল প্রেমীদের। সব সমীকরণ ইঙ্গিত দিচ্ছিল এই মর্যাদাপূর্ণ খেতাব জিততে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে সবাইকে চমকে দিয়ে সে পুরষ্কার জিতলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ Read more...

অনেক নাটকীয়তার পর ব্যালন ডি'অর রদ্রির হাতে

স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি জিতেছেন ২০২৪ সালের ব্যালন ডি'অর পুরস্কার। তার এই অর্জন ঘোষণা করেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ১৯৯৫ সালের ব্যালন ডি'অর জয়ী ফুটবল কিংবদন্তি জর্জ উইয়াহ।  স্পেনের কোনো খেলোয়াড় ৬৪ বছর পর এই প্রথম ছেলেদের ব্যালন ডি’অর জিতলেন। রদ্রির আগে কোনো স্প্যানিশ এই পুরস্কার সর্বশেষ জিতেছিলেন Read more...

মেসির হ্যাটট্রিকে গোল বন্যায় ভাসলো বলিভিয়া

লিওনেল মেসি যেদিন জ্বলে ওঠেন, প্রতিপক্ষও মুগ্ধ হয়ে যায়। হতেই হয়। ফুটবলে এটা যেন অমোঘ নিয়মের মতো হয়ে গেছে। সেটা আরেকবার দেখলো বলিভিয়া। সেই সঙ্গে স্বাক্ষী হলো আর্জেন্টিনার ঘরের মাঠের অজস্র দর্শক। মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলের বন্যায় ভাসালো আর্জেন্টিনা। তাতে পাকাপোক্ত হলো শীর্ষস্থান। বুধবার (১৬ অক্টোবর) বুয়েন্স Read more...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরব উপস্থিতি না থাকায় সাকিবের দুঃখ প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরব উপস্থিতি না থাকায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। জুলাই-আগস্টে চলা এই আন্দোলনের সময় সাকিব দেশের বাইরে ক্রিকেট খেলায় ব্যস্ত ছিলেন। কিন্তু এই আন্দোলনের সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের পোস্টারবয় কোনো প্রতিক্রিয়া দেখাননি। লম্বা সময় পর সামাজিক যোগাযোগ Read more...

ভারতে আসার আগেই অবসরের সিদ্ধান্ত মাহমুদউল্লাহর

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি বাংলাদেশ। বুধবার (০৯ অক্টোবর) দিল্লিতে লড়াই সিরিজ বাঁচানোর। কিন্তু খেলা ছাপিয়ে আলোচনায় এখন টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের বিষয়টি। যার সূত্রপাত হয় গোয়ালিয়রে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইঙ্গিতের পর। ভারত সফরে আসার আগেই মাহমুদউল্লাহ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।  বিষয়টি নিশ্চিত Read more...

ব্রাজিল সমর্থকদের দুঃসংবাদ দিলেন আলিসন

সামনেই ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এমন সময়েই ভক্ত-সমর্থকদের দুঃসংবাদ দিলেন তাদের গোলরক্ষক আলিসন বেকার। ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না লিভারপুলে খেলা এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগে পাওয়া চোট তাকে কয়েক সপ্তাহের জন্য ছিটকে দিয়েছে। শনিবার (৫ অক্টোবর) ইংলিশ প্রিমিয়ার লিগেক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ৭৯তম মিনিটে Read more...

তামিম ইকবালই থাকছেন ফরচুন বরিশালের অধিনায়ক

গেল মাসে তামিম ইকবালকে নিয়ে ছিল ব্যাপক গুঞ্জন। কেননা শোনা যাচ্ছিল টাইগার সাবেক এই অধিনায়ক ফিরবেন না ক্রিকেটে। নতুন করে দায়িত্ব নিবেন ক্রিকেট বোর্ডের হয়ে। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে আসন্ন বিপিএলেই দেখা যাবে তামিমকে। গেলবারের মতো এবারো তিনি মাঠ মাতাবেন ফরচুন বরিশালের হয়ে।  সর্বশেষ বিপিএলেও ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তামিম। এমনকি তার Read more...

 সাকিবে মুগ্ধ কোহলি, যোগ দিলেন পন্তও

পুরস্কারের আনুষ্ঠানিকতা চলছে। বাংলাদেশ দল যেখানে দাঁড়িয়ে সেখানে এলেন বিরাট কোহলি। সাকিব আল হাসানের সঙ্গে খুনসুঁটি শুরু। সাকিবকে পিঠ চাপড়ে দিচ্ছেন, যেন কিছু জিজ্ঞেস করছেন, দুজনে আবার হেসে উঠলেন তীব্রভাবে। কানপুর টেস্ট শেষে কোহলি-সাকিবের এই মুহুর্তের ছবিগুলো ভাইরাল। বিশেষ করে ব্যাট উপহারের ছবি নিয়ে চলছে মাতামাতি। এদিন সাকিবকে একটি ব্যাট Read more...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় গ্রিজম্যানের

চলতি বছরটা যেন আন্তর্জাতিক ফুটবলে বিদায়ের বছর। একের পর এক তারকা-মহাতারকা তুলে রাখছেন দেশের জার্সি। তারই ধারায় এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ফ্রান্সের তারকা ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যান। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। ফ্রান্সের হয়ে এক দশকের ক্যারিয়ার গ্রিজম্যানের। এটাকে আরো Read more...

 এক যুগ আগের রোনালদোর রেকর্ড ছুঁলেন হালান্ড

ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৯-১০ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে ২০১১ সালে গিয়ে তিনি ১০৫ ম্যাচ খেলে ১০০ গোল করার মাইলফলক স্পর্শ করেন। সেটা ছিল ইউরোপিয়ান ফুটবলে নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের মাইফলক স্পর্শ করার রেকর্ড। এরপর গেল ১২ বছরে এই রেকর্ড কেউ ছুঁতে পারেনি। তবে ১৩ বছরের মাথায় রোনালদোর সেই Read more...

ভারত-বাংলাদেশ সিরিজ লাইভ উপভোগ করা যাবে টফি’তে

ক্রিকেট মানেই উত্তেজনা, কষ্ট আর আনন্দের মাখামাখি। বাংলাদেশের খেলা মানেই এর খুঁটিনাটির দিকে পুরোপুরি নজর রাখা। একটা ক্যাচ মিস বা ছক্কাও যেন চোখ এড়িয়ে না যেতে পারে। ক্রিকেটের প্রতি আমাদের এই আবেগকে এখন হাতের মুঠোয় নিয়ে এসেছে টফি। ভারত-বাংলাদেশ সিরিজ ২০২৪ যেকোনো জায়গায় বসে উপভোগের এ এক সুবর্ণ সুযোগ! আজ থেকে শহর জুড়ে ক্রিকেট ফ্যানদের একটাই আলোচনার Read more...