এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১২ এপ্রিল, ২০২৬
দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এবি ব্যাংক পিএলসি. ১২ই এপ্রিল, ২০২৬ তারিখে ব্যাংকটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। দেশজুড়ে ব্যাংকের ১০৪টি শাখা এবং ৬৪টি উপশাখায় এক আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনসহ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান জনাব কাইজার এ. চৌধুরী,স্বতন্ত্র পরিচালক জনাব শফিকুল আলম, জনাব মোঃ এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলামের উপস্থিতিতে কেক কাটা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকগণ ও ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে তাঁরা ব্যাংকের সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাক্সক্ষী ও নিয়ন্ত্রণকারী সংস্থাকে ব্যাংকের প্রতি অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।