ইবিএল কার্ডধারীদের জন্য অ্যাসেন্ট হেলথে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩ অগাস্ট, ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও অ্যাসেন্ট হেলথের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ইবিএল কার্ডধারীরা অ্যাসেন্ট হেলথের মাধ্যমে বাসা বা অফিসে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ছাড় ও বিভিন্ন ভ্যালু-অ্যাডেড সুবিধা উপভোগ করবেন।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং অ্যাসেন্ট হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনোয়ারুল ইকবাল চুক্তিতে স্বাক্ষর করেন।
ইবিএল হেড অব রিটেইল অ্যালায়েন্স ফারজানা কাদের; অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) আমের আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর জুবায়ের আহমেদ; ইবিএল সিনিয়র ম্যানেজার, ঢাকা স্কাইলাউঞ্জ অ্যান্ড রিটেইল অ্যালায়েন্স ইসমাইল হোসেন তমালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।