এই গরমে উপভোগ করুন স্কিন ক্যাফে’র 'সান ফান ডে'
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৬ এপ্রিল, ২০২৬
বাংলাদেশী স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিন ক্যাফে তাদের লেটেস্ট অফারে “সান ফান ডে” চালুর ঘোষণা দিয়েছে। এই অফারটি বিশেষত গ্রাহকদের জন্য সান প্রোটেকশনকে আরো আকর্ষণীয় করার জন্য ডিজাইন করা হয়েছে। এ অফারে সবাইকে সানস্ক্রিন ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি দারুণ সব পুরস্কার জেতার সম্ভাবনাও থাকছে।
“সান ফান ডে” অফারের অংশ হিসেবে স্কিন ক্যাফে সানস্ক্রিনের বাছাইকৃত প্যাকে কিছু বিশেষ লাকি স্টিকার থাকবে। যে গ্রাহকরা সানস্ক্রিন ক্রয়ের পর এই স্টিকার পাবেন, তারা স্টিকারের ছবি তুলে, কিউআর কোডের মাধ্যমে পাওয়া সিক্রেট কোডসহ সেটি স্কিন ক্যাফের অফিসিয়াল ফেসবুক পেজ ইনবক্সে পাঠিয়ে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন: https://facebook.com/skincafe.co
অংশগ্রহণকারীদের মধ্যে মোট ১০ জন সৌভাগ্যবান বিজয়ী পাবেন ৫,০০০ টাকা মূল্যের একটি করে স্কিন ক্যাফে গিফট ভাউচার। অংশগ্রহণের শেষ তারিখ ১ জুলাই, ২০২৬।
স্কিন ক্যাফে সানস্ক্রিন এসপিএফ ৫০ পিএ+++ ব্রড-স্পেকট্রাম ত্বককে সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে এবং সানবার্ন, ট্যানিং ও অল্পবয়সে ত্বকের এজিং ইত্যাদি বিভিন্ন ঝামেলা থেকেও বাঁচিয়ে দেয়। এর হালকা, নন-গ্রিজি এবং নন-কোমেডোজেনিক ফর্মুলার ফলে ত্বকে আসে আরামদায়ক ম্যাট ফিনিশ। এই সানস্ক্রিনটি সব ধরনের ত্বকের জন্যই উপযোগী এবং রোজকার ব্যবহারে মানানসই।
প্রাকৃতিক তেল ও ভেষজ সব পণ্য দিয়ে যাত্রা শুরু করে স্কিন ক্যাফে এখন একটি পূর্ণাঙ্গ স্কিনকেয়ার ব্র্যান্ডে পরিণত হয়েছে, যেখানে ময়েশ্চারাইজার থেকে শুরু করে সিরাম, সানস্ক্রিন এবং মেকআপ প্রোডাক্টসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। তাদের পণ্যগুলো skincafe.co ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশের ১৫,০০০-এরও বেশি রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে।