‘গেট মোর, ম্যুভ মোর”: টুরাগ অ্যাক্টিভের বিশেষ বান্ডেল অফার
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৬ অগাস্ট, ২০২৬
একটি পোশাক কেনার সময় পছন্দের স্বাধীনতা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ সেই কেনাকাটায় বাড়তি মূল্য পাওয়া। এই দুই বিষয়কে একসঙ্গে সামনে রেখে নতুন ক্যাম্পেইন “গেট মোর, ম্যুভ মোর” নিয়ে এসেছে টুরাগ অ্যাক্টিভ।এই ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত পণ্যে থাকছে বিশেষ বান্ডেল সুবিধা, যেখানে গ্রাহকেরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী একাধিক পণ্য মিলিয়ে নিতে পারবেন।
বিশেষ এই ক্যাম্পেইনে নিদৃষ্ট স্টাইলের পণ্যে থাকছে তিন ধরনের বান্ডেল—দুটি কিনলে একটি ফ্রি, তিনটি কিনলে দুটি ফ্রি এবং চারটি কিনলে তিনটি ফ্রি পণ্য পাওয়ার সুযোগ। তবে বিষয়টি শুধু বেশি পণ্য পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। নির্বাচিত কালেকশনের ভেতর থেকে নিজের পছন্দমতো বিভিন্ন আইটেম বেছে নেওয়ার সুযোগ থাকায় গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী নিজের বান্ডেল নিজেই সাজাতে পারবেন। অর্থাৎ সবার জন্য এক ধরনের কম্বিনেশন নয়; বরং ব্যক্তিগত পছন্দই এখানে বেশি গুরুত্ব পাচ্ছে।
বর্তমান জীবনযাত্রায় পোশাকের ব্যবহারও আগের চেয়ে অনেক বেশি বহুমুখী। অফিস, ব্যায়াম, ভ্রমণ, দৈনন্দিন চলাফেরা কিংবা অবসরের সময়—একই দিনে ভিন্ন ভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারে এমন পোশাকের চাহিদা বাড়ছে। টুরাগ অ্যাক্টিভের পণ্যভাবনাতেও সেই পরিবর্তিত জীবনধারার প্রভাব রয়েছে। স্বাচ্ছন্দ্য, চলাফেরার সুবিধা এবং আধুনিক দৈনন্দিন স্টাইল—এই তিনটি বিষয়কে একসঙ্গে ধরে রাখার চেষ্টাই ব্র্যান্ডটির অ্যাক্টিভ ও পারফরম্যান্স-অনুপ্রাণিত পোশাকের মূল বৈশিষ্ট্য।
সেই জায়গা থেকেই “গেট মোর, ম্যুভ মোর” শুধু একটি প্রচলিত অফার না হয়ে গ্রাহকদের জন্য আরও বেশি অপশন ঘুরে দেখার সুযোগ তৈরি করছে। কেউ চাইলে নিজের নিয়মিত ব্যবহারের জন্য কয়েকটি প্রয়োজনীয় পণ্য একসঙ্গে নিতে পারেন, আবার কেউ ভিন্ন স্টাইল বা ব্যবহারের জন্য আলাদা আলাদা আইটেম মিলিয়েও বান্ডেল তৈরি করতে পারেন। ফলে অফারের পাশাপাশি কালেকশন থেকে নিজের জন্য উপযোগী পণ্য বেছে নেওয়ার সুযোগও বাড়ছে।
গেট মোর, ম্যুভ মোর” ক্যাম্পেইনটি স্টক থাকা পর্যন্ত চলবে। এই সুবিধা পাওয়া যাবে কেবল টুরাগ অ্যাক্টিভের নিজস্ব রিটেইল আউটলেট এবং অফিসিয়াল অনলাইন স্টোরে। নির্বাচিত পণ্যে এই অফার প্রযোজ্য হবে এবং অন্য কোনো চলমান ছাড় বা প্রমোশনাল অফারের সঙ্গে এটি একসঙ্গে ব্যবহার করা যাবে না।
বাড়তি পণ্য দেওয়ার চেয়ে গ্রাহককে নিজের প্রয়োজন অনুযায়ী আরও বেশি বেছে নেওয়ার সুযোগ দেওয়াই এই আয়োজনের মূল ভাবনা। সেই অর্থেই “গেট মোর, ম্যুভ মোর”—আরও বেছে নেওয়া, আরও ব্যবহার করা এবং নিজের দৈনন্দিন গতির সঙ্গে মানানসই পোশাককে আরও সহজে খুঁজে নেওয়ার একটি সুযোগ।