ইবিএল নারী গ্রাহকদের জন্য লালাবি'র বিশেষ সুবিধা

ইস্টার্ন ব্যাংক (ইবিএল)-এর নারী গ্রাহকরা শিশুদের আর্লি ইয়ার্স লার্নিং সেন্টার লালাবি'র বিভিন্ন সেবায় বিশেষ ছাড় উপভোগ করবেন। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং লালাবি'র প্রতিষ্ঠাতা ও সিইও লুবাবা শাম্মা মাহমুদ। 

ইবিএল হেড অব প্রাইওরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরি হক, হেড অব রিটেইল অ্যালায়েন্স ফারজানা কাদের এবং সিনিয়র ম্যানেজার আরিফ ইফতেখার রাব্বি ও মেরিলিন ব্রিস্টি গোমেজসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য