ইউসিবির আয়োজনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) আয়োজনে শেষ হয়েছে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ইউসিবি ওই আয়োজন করে। অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর আওতায় কর্মসূচির অর্থায়ন করে এশিয় উন্নয়ন ব্যাংক।  

সম্প্রতি আশুলিয়ায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।    

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের যুগ্ম পরিচালক এবং এসআইসিআইপি এর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্রাটেজি বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হকসহ ইউসিবির উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিবির এসএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী।  

মোট ২৫ জন উদীয়মান উদ্যোক্তা সফলভাবে এই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা তাদের ব্যবসা প্রতিষ্ঠা ও সম্প্রসারণে সহায়তা করবে এবং দেশের এসএমই খাতের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।  

পাঠকের মন্তব্য