আরএকে সিরামিকস বাংলাদেশের সিইও হলেন মোহাম্মদ খোরশেদ আলম

আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ খোরশেদ আলম। বুধবার (১৫ জুলাই) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব পালন শুরু করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসায়িক কৌশল প্রণয়ন, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক উন্নয়ন এবং করপোরেট ব্যবস্থাপনায় দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি আরএকে সিরামিকস বাংলাদেশে যোগ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার নেতৃত্বে প্রতিষ্ঠানের কৌশলগত প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় সিরামিক ও পোর্সেলিন টাইলস, স্যানিটারি ওয়্যার, ফসেটস এবং লাইফস্টাইল সল্যুশনস প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে আরএকে সিরামিকস বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ খোরশেদ আলম প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত দিকনির্দেশনার নেতৃত্ব দেবেন। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, পরিচালনাগত উৎকর্ষতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য অধিকতর মূল্য সৃষ্টিতে তিনি ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘আরএকে সিরামিকস বাংলাদেশে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গুণগত মান, উদ্ভাবন এবং গ্রাহকের আস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষ সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করা, বাজারে নেতৃত্বের অবস্থান সুসংহত করা এবং সব অংশীজনের জন্য টেকসই মূল্য সৃষ্টি করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

আরএকে সিরামিকস বাংলাদেশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মোহাম্মদ খোরশেদ আলমের কৌশলগত দৃষ্টিভঙ্গি,

পাঠকের মন্তব্য