এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন ইবিএল প্রায়োরিটি গ্রাহকরা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩০ অগাস্ট, ২০২৬
ইস্টার্ন ব্যাংক (ইবিএল)-এর প্রায়োরিটি গ্রাহকরা এভারকেয়ার হাসপাতাল ঢাকায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। সম্প্রতি ঢাকায় এতদসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং বিভাগ প্রধানএম. খোরশেদ আনোয়ার এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার মহাব্যবস্থাপক ও করপোরেট মার্কেটিং বিভাগ প্রধান এ. এম. আবুল কাশেম রনি। ইবিএল প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং বিভাগ প্রধান তানজেরী হক এবং রিটেইল অ্যালায়েন্সের ম্যানেজার খান আসিফ ইমরান এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার করপোরেট রিলেশনস বিভাগের ম্যানেজার মো. ইফতেখার হোসাইনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।