ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে একসঙ্গে কাজ করবে উপায় ও ক্লিনিকল

গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও সহজে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্লিনিকল লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ‘উপায়।’ 

চুক্তির আওতায় উপায় গ্রাহকরা ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা, ডিজিটাল প্রেসক্রিপশন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ওষুধ সরবরাহ, ল্যাবরেটরি টেস্ট বুকিং, হাসপাতালে ক্যাশব্যাকসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও সুবিধা পাবেন। উপায় এর মার্চেন্ট নেটওয়ার্কের মাধ্যমেও নির্বাচিত কিছু ডিজিটাল স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ থাকবে। 

সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং ক্লিনিকলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ আহমেদ। 

উপায় এর পক্ষে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান এবং হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম। ক্লিনিকলের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস সাদ এম. মিলকান এবং হেড অব টেকনোলজি শাবা শামস। দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।    

গ্রাহকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী, সহজলভ্য ও সুবিধাজনক করা এই উদ্যোগের লক্ষ্য। একই সঙ্গে আর্থিক সেবার পাশাপাশি উপায় এর মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনের আরও বিভিন্ন সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এটি নতুন একটি পদক্ষেপ।

পাঠকের মন্তব্য