স্মৃতির টানে আবারও একসঙ্গে, চাঁদপুর পলিটেকনিকের মিলনমেলা ২৫ সেপ্টেম্বর
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১ সেপ্টেম্বর, ২০২৬
দীর্ঘদিন পর পুরনো বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা এবং স্মৃতিচারণের সুযোগ করে দিতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৬’। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে এ মিলনমেলার আয়োজন করা হবে।
দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের বর্ণাঢ্য মিলনমেলা। এতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকরা অংশ নেবেন। দীর্ঘদিন পর পুরনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে আড্ডা, স্মৃতিচারণ ও আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় হবে।
মিলনমেলায় থাকবে গান, সফলতার গল্প, শিক্ষকদের বক্তব্য, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন। প্রাক্তন শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
আয়োজকেরা জানান, কর্মজীবন ও ব্যস্ততার কারণে বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়া প্রাক্তন শিক্ষার্থীদের আবারও একই ছাদের নিচে নিয়ে আসাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই প্রতিষ্ঠানে পড়াশোনা করা বন্ধু ও সহপাঠীদের সঙ্গে পুরনো দিনের স্মৃতি ভাগ করে নেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ থাকবে।
মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল জনাব মো. জহিরুল ইসলামসহ শিক্ষকমণ্ডলী।
রেজিস্ট্রেশন চলছে
মিলনমেলায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে—সিলভার ৯০০ টাকা, গোল্ড ডোনার ২ হাজার ৫০০ টাকা এবং ডায়মন্ড ডোনার ৫ হাজার টাকা।
রেজিস্ট্রেশন করতে আগ্রহীকে ভিজিট করতে হবে https://mycdpi.com/register এই লিংকে। এ ছাড়া মিলনমেলায় স্পনসর হিসেবে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
স্পনসরশিপের মধ্যে রয়েছে টাইটেল স্পনসর ১টি স্লট, ডায়মন্ড স্পনসর ৩টি স্লট এবং গোল্ড স্পনসর ১০টি স্লট। স্পনসর রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: https://mycdpi.com/sponsor এই ঠিকানায়।
আয়োজকেরা চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সব প্রাক্তন শিক্ষার্থীকে মিলনমেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন হয়ে উঠবে স্মৃতি, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের এক আনন্দঘন মিলনমেলা। স্মৃতির টানে, ভ্রাতৃত্বের বন্ধনে-আবারও একসঙ্গে।