মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ারের টাইটেল স্পন্সর শেয়ারট্রিপ

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ, ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার’ এর ১২তম আসরের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। বাংলাদেশ মনিটর আয়োজিত এই বার্ষিক পুরস্কার দেশের একমাত্র এয়ারলাইন স্বীকৃতি প্রোগ্রাম।

গত ১০ সেপ্টেম্বর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং শেয়ারট্রিপ লিমিটেড -এর কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হক এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, পুরস্কার কর্মসূচির প্রচার এবং গ্যালা অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে দ্য বাংলাদেশ মনিটরকে সহযোগিতা করবে শেয়ারট্রিপ ।

‘শেয়ারট্রিপ -মনিটর এয়ারলাইন অব দি ইয়ার – ২০২৬ ’ অ্যাওয়ার্ডসে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনগুলোর যাত্রীসেবায় উৎকর্ষতার জন্য ২৭টি ক্যাটাগরিতে স্বীকৃতি প্রদান করা হবে। নিয়মিত এয়ার ট্রাভেলারদের মতামত জরিপের ভিত্তিতেই মূলত বিজয়ী নির্বাচন করা হবে।
গত ২১ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যÍ অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে অÍত চারবার আকাশপথে ভ্রমণ করেছেনÑএমন ব্যক্তিরা এই মতামত জরিপে অংশ নেন। নিজেদের ভ্রমণ অভিজ্ঞতার ভিত্তিতে তারা বিভিন এয়ারলাইনের পক্ষে ভোট প্রদান করেন।

বিভিন সামাজিক ও পেশাজীবী শ্রেণির প্রতিনিধিদের সম^য়ে গঠিত একটি উচ্চপর্যায়ের জুরি বোর্ড মতামত জরিপের ফলাফল পর্যালোচনা করে বিজয়ীদের নির্বাচন করবে।

আগামী নভেম্বর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

২০০৭ সালে বাংলাদেশ মনিটর  ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ প্রোগ্রামের প্রবর্তন করে । এরপর থেকে নিয়মিতভাবে এ পুরস্কারের মাধ্যমে এয়ারলাইনগুলোর যাত্রীসেবার উৎকর্ষতাকে স্বীকৃতি দেওয়া হছ।

ক্যাপশন: মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬-এর টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে শেয়ারট্রিপ । গত ১০ সেপ্টেম্বর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রাÍ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং শেয়ারট্রিপ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হক। অনুষ্ঠানে জুরি বোর্ডের চেয়ারম্যান ও অ্যামচ্যাম বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ উপস্থিত ছিলেন। 

পাঠকের মন্তব্য