সাত বছর মেয়াদি ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত এনআরবি ব্যাংকের
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২৮ সেপ্টেম্বর, ২০২৬
টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করতে ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসি। সাত বছর মেয়াদি এ বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। তবে বন্ড ইস্যুর আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে ব্যাংকটিকে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২২৯তম সভায় ‘NRB Bank 1st Subordinated Bond’ ইস্যুর অনুমোদন দেওয়া হয়। ব্যাংকের কোম্পানি সচিব মঞ্জুরুল আহসান এফসিএস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত বন্ডটি হবে Unsecured, Non-Convertible, Fully Redeemable, Coupon-Bearing, Floating Rate এবং Subordinated Bond। সাত বছর মেয়াদি এ বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।