চালু হলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইন্টারভিউ প্ল্যাটফর্ম ‘হাইপো এআই
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৪ অক্টোবর, ২০২৬
প্রযুক্তিভিত্তিক এইচআর টেক (মানবসম্পদ বিষয়ক প্রযুক্তি) প্রতিষ্ঠান হাইপো এআই আনুষ্ঠানিকভাবে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত রিয়েল-টাইম ইন্টারভিউ প্ল্যাটফর্ম চালু করেছে।
রোববার দেশের সকল নিয়োগকর্তা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের জন্য প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হাইপো এআই।
এই প্ল্যাটফর্মটি যেকোনো নিয়োগ-প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীদের মূল্যায়ন আধুনিক ও সহজতর করবে। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা রিয়েল-টাইম এআই-পরিচালিত ইন্টারভিউয়ের মাধ্যমে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবেন। অন্যদিকে নিয়োগদাতারা আরও তথ্যভিত্তিক ও নিরপেক্ষভাবে প্রার্থীদের বাছাই করতে পারবেন।
আনুষ্ঠানিকভাবে চালুর করার আগে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালায় হাইপো এআই। সেখানে ৩ টি নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং ১৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী হাইপো এআই-এর মাধ্যমে যুক্ত হয়ে সফলভাবে চাকরির ইন্টারভিউ সম্পন্ন করেছে।
বর্তমানে প্রার্থী বাছাইয়ে প্রচুর সময় ব্যয় হওয়া থেকে নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীর যে হতাশা তৈরি হয় তা সমাধানেই মূলত কাজ করছে হাইপো এআই। প্ল্যাটফর্মটির মাধ্যমে নিয়োগদাতারা কম সময়ে চাকরিপ্রার্থীর যোগ্যতা মূল্যায়ন করতে পারবেন এবং নিরপেক্ষভাবে তুলনামূলক বেশি প্রার্থীর কাছে পৌঁছাতে পারবেন।
হাইপো এআই এর সহ-উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল পারভেজ চৌধুরী বলেন, “নিয়োগ-প্রক্রিয়াকে সবার জন্য ইক্যুয়াল এবং ইক্যুইটেবেল করার ভাবনা থেকেই আমাদের এ যাত্রা। চাকরিপ্রত্যাশীরা ন্যায্য সুযোগ না পেলে দেশের বেকারত্ব সমস্যার সমাধান সম্ভব নয় আর বেকারত্ব এর সমস্যা সমাধান করার প্রথম পদক্ষেপ হলো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু বিদ্যমান গতানুগুতিক ধারার এইচআর টেক দিয়ে সেই সমস্যা সমাধান করা সম্ভব না। আমাদের লক্ষ্য মাতৃভাষা সহ সকল ভাষায় ইন্টারভিউকে আরো বেশি কোম্পানি এবং চাকরি প্রার্থীদের কাছে নিয়ে যাওয়া। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাংলা ইন্টারভিউ এক্সপেরিয়েন্সে, যা বাংলাদেশে এই ধরনের প্রথম উদ্যোগ।”
রিয়েল টাইম ইন্টারভিউকে সবার নাগালের মধ্যে রাখার জন্য হাইপো এআই একটি মোবাইল এপ্লিকেশনও চালু করেছে। বৈশ্বিক প্রেক্ষাপটেও এই ধরনের এইচআর টেক সেবা প্রথম বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।
হাইপো এখন বাংলাদেশজুড়ে সকল প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের জন্য উন্মুক্ত। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা সহজেই অ্যাকাউন্ট তৈরি করে চাকরির সুযোগ খুঁজে নিতে পারবেন এবং প্রত্যাশিত চাকরির জন্য এআই-ভিত্তিক ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন। নিয়োগদাতারা সাইন আপ করে রোল-বেজড চাকরির স্ক্রিনিং সেট আপ করে প্রার্থীদের জন্য এসেসমেন্ট তৈরি করতে পারবেন।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.hipo.com.bd