শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

শীত মানেই পিঠার গন্ধ, ভাপা চালের উষ্ণতা আর গ্রামবাংলার নানান স্মৃতি। এই শীতের আবহকে ঘিরে বাঙালির চিরচেনা ঐতিহ্য স্বাদ তুলে ধরতে হোটেল সারিনা ঢাকা আয়োজন করেছে পিঠা উৎসব

এই উৎসবে গ্রামবাংলার পুরনো রেসিপিতে তৈরি ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, মালপোয়া সহ মিষ্টি ঝাল নানা ধরনের ভাপানো সিরাপভিত্তিক পিঠা উপভোগ করতে পারবেন অতিথিরা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেশি হাঁস ভুনা, যা শীতের খাবারের আনন্দকে আরও সমৃদ্ধ করবে।

আরামদায়ক পরিমিত পরিবেশে পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে সময় কাটিয়ে শীতের বিকেল সন্ধ্যাকে উপভোগ করার জন্য এই পিঠা উৎসব হয়ে উঠতে পারে একটি অনন্য আয়োজন। ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে হোটেল সারিনা ঢাকার উষ্ণ পরিশীলিত আতিথেয়তা মিলিয়ে এই আয়োজন অতিথিদের জন্য তৈরি করবে এক স্মরণীয় অভিজ্ঞতা।

পিঠা উৎসব চলবে ২৫ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।
???? ভেন্যু: স্ট্রিট ১৭ ক্যাফে (লবি এরিয়া), হোটেল সারিনা ঢাকা

রিজার্ভেশন তথ্যের জন্য:
???? +8801329684542

পাঠকের মন্তব্য