চট্টগ্রাম ইপিজেডে ইস্টার্ন ব্যাংকের ট্রেড হাব চালু
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৮ জানুয়ারী, ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড)-এ একটি সতন্ত্র ট্রেড হাব চালু করেছে। এই হাবের মাধ্যমে সিইপিজেড এলাকায় কার্যক্রম পরিচালনাকারী গ্রাহকদের বিশেষায়িত ট্রেড-সংক্রান্ত ব্যাংকিং সেবা প্রদান করা হবে।
চট্টগ্রাম ইপিজেড ট্রেড হাবটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে আমদানি ও রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং লেনদেন দ্রুত সম্পন্ন করার মাধ্যমে গ্রাহকদের জন্য আরও দ্রুত ও কার্যকর ট্রেড সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
সম্প্রতি ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ট্রেড হাবটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশের শিল্প ও রপ্তানি খাতে ইস্টার্ন ব্যাংকের কৌশলগত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, নতুন এই ট্রেড হাব সিইপিজেডভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব আরও দৃঢ় করতে এবং তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের হেড অব কর্পোরেট বিজনেস - চট্টগ্রাম সঞ্জয় দাস এবং হেড অব অপারেশনস - চট্টগ্রাম শুভ্র কান্তি সাহাসহ ব্যাংকের অন্যান্য সিনিয়র কর্মকর্তা এবং চট্টগ্রাম ইপিজেড এলাকায় অবস্থিত বিভিন্ন কারখানার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।