সুবিধাবঞ্চিত থ্যালাসেমিয়া রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইবিএল - বিটিএফ সহযোগিতা

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) সুবিধাবঞ্চিত থ্যালাসেমিয়া রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের (বিটিএফ) সঙ্গে যৌথভাবে কাজ করবে।

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম বিটিএফ-এর ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইয়েদা মাসুমা রহমানের কাছে একটি চেক হস্তান্তর করেন।

এই অংশীদারিত্বের আওতায় ইবিএল বিটিএফ-এর চিকিৎসা সুবিধা আধুনিকায়নে সহায়তা করবে। এ জন্য উন্নতমানের রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ, প্লাটিলেট ইনকিউবেটর ও অ্যাজিটেটর, প্লাজমা ফ্রিজার এবং হোল ব্লাড রেফ্রিজারেটরসহ আধুনিক যন্ত্রপাতি সরবরাহে অর্থায়ন করা হবে। এর ফলে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত সংরক্ষণ ও রক্ত সঞ্চালন সেবার মান আরও উন্নত হবে।

অধ্যাপক ডা. সাইয়েদা মাসুমা রহমান বলেন, এই অংশীদারিত্ব চিকিৎসা সুবিধা উন্নত করতে সহায়তা করবে এবং আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য নতুন আশার সঞ্চার করবে। জিয়াউল করিম বলেন, জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা অবকাঠামোতে সহায়তা প্রদান ইবিএল-এর টেকসই সামাজিক উন্নয়নের অঙ্গীকারেরই প্রতিফলন।

বর্তমানে বাংলাদেশে থ্যালাসেমিয়া একটি অন্যতম বংশগত রক্তরোগ। ধারণা করা হয়, দেশের মোট জনসংখ্যার প্রায় ৬ থেকে ১২ শতাংশ মানুষ এই রোগের জিন বহন করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের হেড অব এইচআর অ্যান্ড অপারেশনস এ বি এম জুনায়েদ, ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) সি এম ওমর ফারুক নিলয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডোনার রিলেশনস অ্যান্ড পার্টনারশিপ ডেভেলপমেন্ট) মমতাজ জাহান কলি এবং ইবিএল হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজা, এফসিএ; হেড অব ফাইন্যান্সিয়াল অপারেশনস অ্যান্ড কন্ট্রোল মো. সাফিকুল ইসলাম জাহিদ; হেড অব রেমিট্যান্স, ট্রেজারি, এফআইস অ্যান্ড অফশোর ব্যাংকিং চৌধুরী বাহার ওয়াদুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 

পাঠকের মন্তব্য