বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন। এরই প্রেক্ষিতে আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করলো প্রতিষ্ঠানটি। দেশজুড়ে ওয়ালটনের অগণিত ক্রেতা ও শুভাকাক্সিক্ষগণ আর্জেন্টিনার এই ফ্যান জার্সি পাবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে ‘আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন’ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অরনা।

প্রধান অতিথির বক্তব্যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ওয়ালটনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশী বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি, যারা ৫০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। স্থানীয় উৎপাদনে একটি শক্তিশালী ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।

পাঠকের মন্তব্য