ইবিএল ও শান্তা লাইফের যৌথ উদ্যোগে ব্যাংকাস্যুরেন্স পণ্য ও সেবা চালু
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৪ এপ্রিল, ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি যৌথভাবে ব্যাংকাস্যুরেন্স পণ্য ও সেবা চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকরা এখন সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জীবন বীমা সেবা গ্রহণ করতে পারবেন।
গত ২ এপ্রিল, ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। এ উদ্যোগটি বাংলাদেশের ব্যাংকিং ও বীমা খাতের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আর্থিক অন্তর্ভুক্তিকে বিস্তৃত করবে এবং গ্রাহকদের জন্য বীমা সেবাকে আরও সহজলভ্য করবে।
ব্যাংকাস্যুরেন্স উদ্যোগের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য সহজলভ্য আর্থিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি সমন্বিত আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রকে আরও শক্তিশালী করা। ইবিএলের শক্তিশালী ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা বিষয়ে দক্ষতার সমন্বয়ে এই অংশীদারিত্ব ব্যক্তি ও পরিবারের আর্থিক পরিকল্পনার সুযোগকে আরও সম্প্রসারিত করবে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইবিএল তাদের গ্রহকদের আরও উন্নত সেবা দিতে ধারাবাহিকভাবে আর্থিক পণ্যের পরিসর সম্প্রসারণ করে যাচ্ছে। অপরদিকে, দেশের সুপরিচিত শান্তা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শান্তা লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী নির্ভরযোগ্য ও উদ্ভাবনী জীবন বীমা পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার; উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার; জাহিদুল হক, প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা; হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক; এবং হেড অব ব্যাংকাস্যুরেন্স অ্যান্ড স্টুডেন্ট ব্যাংকিং মো. রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
অপরদিকে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক আরিফ খান ও এম আনিসুল হক; প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস আখতার আহমেদ; উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার খুরশেদ কাইসার প্রমূখ।
ক্যাপশনঃ ইস্টার্ন ব্যাংক এবং শান্তা লাইফ ইনস্যুরেন্স যৌথভাবে ব্যাংকাস্যুরেন্স পণ্য ও সেবা চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকরা এখন সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জীবন বীমা সেবা গ্রহণ করতে পারবেন। আজ ঢাকাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার; উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার; এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আরিফ খান ও এম আনিসুল হক; প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস আখতার আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।