কানাডিয়ান ইউনিভার্সিটিতে ভিসা স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করল সাউথইস্ট ব্যাংক

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে সাউথইস্ট ব্যাংক পিএলসি. রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড সেলস ক্যাম্পেইন চালু করেছে।

মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা ক্রেডিট কার্ডে আজীবন বার্ষিক ফি মওকুফ সুবিধা পাবেন। পাশাপাশি শিক্ষার্থীরা ক্রেডিট ও প্রিপেইড কার্ডে প্রথম বছরের বার্ষিক ফি মওকুফ, প্রথম লেনদেনে ১০০ টাকা ক্যাশব্যাক এবং প্রথম বছরের জন্য এসএমএস চার্জ মওকুফ সুবিধা পাবেন।

কার্ডগুলোর মাধ্যমে দেশি-বিদেশি লেনদেন, টিউশন ফি পরিশোধ এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি প্রদানসহ বিভিন্ন অনলাইন লেনদেন সহজে সম্পন্ন করা যাবে। ফলে শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবা আরও সহজলভ্য হবে বলে জানিয়েছে ব্যাংকটি।

অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন এ. এস. এম. জি. ফারুক, ড. মো. মনিরুজ্জামান খান এবং কাজী সাব্বির হোসেন।

সাউথইস্ট ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মো. আব্দুছ সবুর খান, মো. জহিরুল হক এবং কাজী সাইফুল ইসলাম।

উভয় প্রতিষ্ঠান মনে করছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঠকের মন্তব্য