বাংলাদেশীদের জন্য অত্যাধুনিক চিকিৎসা সেবা থাইল্যান্ডের মেডপার্ক হসপিটালে

বাংলাদেশি রোগীরা এখন থেকে থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসা সেবা নিতে পারবেন। ৫৫০ শয্যার এই মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালটি নিউজউইকের “World’s Best Hospitals” তালিকায় বিশ্বের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর একটি। উন্নত চিকিৎসা ফলাফল, রোগীসেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উদ্ভাবনে উৎকর্ষতার জন্য এটির আলাদা সুনাম রয়েছে।

LEED Gold সার্টিফায়েড অবকাঠামো এবং বিশ্বখ্যাত বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিচালিত এই হাসপাতালটি  Joint Commission International (JCI) দ্বারা স্বীকৃত এবং জটিল ও সংকটাপন্ন রোগের চিকিৎসায় বিশেষভাবে পরিচিত। হাসপাতালের উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত দ্বারা ৪০টিরও বেশি বিশেষায়িত বিভাগে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত “মিট দি প্রেস” অনুষ্ঠানে হাসপাতালটির আধুনিক ডায়াগনস্টিক ও চিকিৎসা সেবাÑবিশেষ করে জটিল রোগের চিকিৎসাÑএবং বাংলাদেশি রোগীরা কীভাবে এসব সুবিধা গ্রহণ করতে পারবেন তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।

অনুষ্ঠানে প্রেজেন্টেশন প্রদান করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দঃ   ডা. ভিরাত পিনইয়োপর্নপানিত (ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ইয়ংইয়ুত কংথানারাত (রেডিয়েশন অনকোলজিস্ট), এবং ডা. ওয়াইউইট সাংগুয়ানওংওয়ান (অর্থোপেডিক সার্জন) । হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং (বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা) বিভাগের ম্যানেজার কাজী শরহান সাইফ বাংলাদেশী রোগীদের জন্য প্রদত্ত সুবিধাসমূহ তুলে ধরেন ।

তিনি জানান বাংলাদেশি রোগীদের জন্য মেডপার্ক  হাসপাতালে  একটি বিশেষ হেল্প ডেস্ক রয়েছে, যেখানে ১০ জনেরও বেশি বাংলা ভাষাভাষী কো-অর্ডিনেটর অনুবাদ ও অন্যান্য সহায়তা প্রদান করেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে হাসপাতালটির রেফারেল অফিস রয়েছে, যা রোগীদের চিকিৎসা সমন্বয়, ভ্রমণ ব্যবস্থাপনা এবং চিকিৎসা-পরবর্তী অন্যান্য সেবা নিশ্চিত করতে সহায়তা করে।

গুরুতর অসুস্থ বাংলাদেশী রোগীদের জন্য হাসপাতালটি এয়ার অ্যাম্বুলেন্স সেবাও প্রদান করে। উন্নত আইসিইউ সুবিধা সম্বলিত এই আম্বুলেন্স গুলোতে কাজ করে আন্তর্জাতিক রোগী পরিবহনে অভিজ্ঞ বিশেষজ্ঞ টিম।

মেড পার্ক হস্পিটালটি ব্যাংককের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় রামা রোডে, সুখুমভিত ২১-এর নিকটে অবস্থিত। ২৫ তলা বিশিষ্ট নিজস্ব অত্যাধুনিক ভবনে প্রায় ৯০,০০০ বর্গমিটার এলাকাজুড়ে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এখানে PET-CT, 3 Tesla MRI, 256-Slice CT, SPECT-CT, নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং,LINAC -ভিত্তিক রেডিয়েশন থেরাপি এবং হাইব্রিড অপারেশন থিয়েটারের মতো আধুনিক প্রযুক্তি রয়েছে।

আইসিইউ ও সিসিইউ সেবায় মডের্পাক -এর বিশেষ দক্ষতা রয়েছে, যেখানে সংকটাপন্ন রোগীদের জন্য এক-জন রোগীর বিপরীতে এক-জন নার্স নিযুক্ত থাকেন।

ক্যান্সার চিকিৎসা হাসপাতালটির অন্যতম প্রধান ফোকাস। বিভিন্ন ধরনের ক্যান্সারের জন্য জেনেটিক টেস্টিং সুবিধা রয়েছে, যা প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনায় সহায়তা করে। চিকিৎসা পদ্ধতিতে অন্তর্ভুক্ত আছে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি, প্রোস্টেট ক্যান্সারের জন্য ব্র‍্যাকিথেরাপি, এবং বোন ম্যারো ও কিডনি প্রতিস্থাপন ।


কার্ডিওলজি বিভাগে উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে জটিল হৃদরোগের চিকিৎসা দেওয়া হয়। কার্ডিয়াক স্ক্রিনিং, বাইপাস সার্জারি, ভালভ প্রতিস্থাপন, IVUS সহ PCI  স্টেন্টিং এবং পেসমেকার স্থাপন ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় এই বিভাগে অন্তর্ভুক্ত ।  

অর্থোপেডিক বিভাগে স্পাইন, হিপ ও হাঁটু, ফুট ও অ্যাঙ্কল, ট্রমা, শোল্ডার এবং স্পোর্টস মেডিসিনে বিশেষায়িত সেবা প্রদান করা হয়। আধুনিক রিহ্যাবিলিটেশন সুবিধা, ঈ-অৎস ঊহযধহপবফ C-Arm Enhanced Imaging এবং ROSA রোবোটিক সার্জারি প্রযুক্তি বিশেষ করে জয়েন্ট রিপ্লেসমেন্টর ক্ষেত্রে এই বিভাগের অন্তর্ভুক্ত।

এছাড়াও মেডপার্ক হসপিটাল শিশু চিকিৎসা, মাতৃত্ব ও নবজাতক সেবায় থাইল্যান্ডে অন্যতম পছন্দের গন্তব্য। এখানে উন্নত নবজাতক সাপোর্টসহ নিরাপদ প্রসব সেবার ব্যবস্থা রয়েছে। বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক ওঠঋ প্রযুক্তি ও অও -সহায়ক ল্যাব সিস্টেম ব্যবহার করে বিভাগটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 

পাঠকের মন্তব্য