মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৭ মে, ২০২৬
‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর অংশ হিসেবে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এক অনন্য মাইলফলক অর্জন করেছে। এপ্রিলের ১ তারিখ থেকে শুরু হওয়া বিশেষ এই কর্মসূচির মাত্র ২৬ কর্মদিবসেই ব্যাংকটি সংগ্রহ করেছে ১১৪৪ কোটি টাকা নতুন আমানত। এছাড়াও জানুয়ারি ২০২৬ থেকে এপ্রিল ২০২৬ বিগত চারমাসে প্রায় ৫২৩ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন করেছে।
এই উল্লেখযোগ্য সাফল্যের তথ্য জানানো হয় বৃহস্পতিবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত বিশেষ সভায়। সভাটি অনলাইনে অনুষ্ঠিত হয় এবং ব্যাংকের সকল কর্মী ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, অমলেন্দু রায়, এস এম ওয়ালি উল মোর্শেদ, মোহাম্মাদ আল-আমীনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান বলেন: “এই অর্জন প্রমাণ করে যে প্রিমিয়ার ব্যাংক সবসময় গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে।”
ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ বলেন: “মাত্র ২৬ দিনে এই অসাধারণ সাফল্য আমাদের টিমওয়ার্ক, গ্রাহক সেবা এবং লক্ষ্যভিত্তিক পরিকল্পনার ফল। আমরা ভবিষ্যতেও একই উদ্যমে কাজ করে ব্যাংকের উন্নয়নকে আরও গতিশীল করবো।”
সভায় চলমান ‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর অগ্রগতি ও ব্যবসায়িক সূচকসমূহ পর্যালোচনা করা হয়। আলোচনায় জানানো হয়, গ্রাহকসেবা জোরদার করা, আমানত সংগ্রহে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং শাখা ও সংশ্লিষ্ট বিভাগের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।